-
‘অস্ত্র উৎপাদক দেশ হতে চায় সৌদি আরব’
এপ্রিল ২৬, ২০১৬ ১৪:৩২অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার বিষয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশ সৌদি আরব। এ পরিকল্পনার আওতায় দেশটি তার নিজের চাহিদার অর্ধেক মেটাবে অভ্যন্তরীণভাবে উৎপাদিত অস্ত্র দিয়ে।
-
সিরিয়া-যুদ্ধ মার্কিন-সৌদি-কাতারি খেলা: ফি.টাইমস
এপ্রিল ২৬, ২০১৬ ০৫:০৭কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসেম বলেছেন, সিরিয়ায় যা ঘটছে তা গণ-বিপ্লব নয়, বরং মার্কিন, সৌদি ও দোহা-সরকারই সিরিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আর আমার শাসনামলেই তা শুরু হয়েছে।
-
“৯/১১’র সত্য প্রকাশ ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি”
এপ্রিল ২৪, ২০১৬ ২০:৫৯২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলা নিয়ে গণমাধ্যমে যে তোলপাড় চলছে তা মূলত ইহুদিবাদী ইসরাইলের গভীর যোগসাজশকে ঢাকা দেয়ার চেষ্টা। জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা থেকে এ অবস্থা তৈরি করা হয়েছে। ইরানের প্রেস টিভির টকশোতে এসব কথা বলেছেন, মার্কিন বিশ্লেষক মার্ক গ্লেন।
-
সৌদিকে দ্বীপ হস্তান্তর: বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিসির হুমকি
এপ্রিল ২৪, ২০১৬ ১৯:৩১সৌদি আরবের কাছে মিশরের দুটি দ্বীপ হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠা জনগণকে হুঁশিয়ার করে স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। মিশরের জনগণ এ ইস্যুতে বিক্ষোভে ফুঁসে উঠেছে এবং সরকার-বিরোধী বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে। সোমবার এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
-
সৌদি আরবে দাম বাড়ানোর জেরে চাকরি হারালেন পানি ও বিদ্যুৎমন্ত্রী
এপ্রিল ২৪, ২০১৬ ১৭:২৩সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুলআজিজ বিন আস সৌদ। পানি ও বিদ্যুৎতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির জনগণের ক্ষোভ কমানোর জন্য পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল-হোসেইনকে রাজ ফরমানের বলে বরখাস্ত করা হয়।
-
আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব
এপ্রিল ২৩, ২০১৬ ২০:২৮সৌদি আরব আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউসুফ আল-মোশেইখাস নামে ওই শিয়া মুসলমানের মৃত্যুদণ্ডের রায়ে সৌদি আরবের একটি আদালত অনুমোদন দেয়ার পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদ কার্যকরের চার মাসের মাথায় নতুন করে আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি সরকার।
-
বাজেট ঘাটতি মেটাতে ১০০০ কোটি ডলার ঋণ করছে রিয়াদ
এপ্রিল ২১, ২০১৬ ০৯:০৪সৌদি আরব বাজেট ঘাটতি মেটানোর জন্য ১০০০ কোটি ডলার ঋণ করছে। অপরিশোধিত তেল রাজস্ব কমে যাওয়ায় দেশটির রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিয়েছে এবং এটি ৯৮০০ কোটি ডলারে যেয়ে ঠেকেছে। আর এ ঘাটতি পূরণের জন্য রিয়াদ সরকার বিদেশি ঋণের দিকে হাত বাড়িয়েছে। মার্কিন, ইউরোপ এবং এশিয়ার ব্যাংকগুলো থেকে অর্থ কর্জ করছে দেশটি।
-
‘হজে লোক পাঠানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সৌদি আরব’
এপ্রিল ১৯, ২০১৬ ০৬:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি অভিযোগ করেছেন, চলতি বছরে হজে লোক পাঠানোর ক্ষেত্রে সৌদি আরব সমস্যা তৈরি করছে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক মাস থেকে সৌদি সরকার এ সমস্যা তৈরি করে আসছে।”
-
‘সন্ত্রাসবাদকে ইরানে ঢোকানোর চেষ্টা করছে আঞ্চলিক কিছু দেশ’
এপ্রিল ১৪, ২০১৬ ০৪:০১ইরানি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, কয়েকটি আঞ্চলিক দেশ বিশেষ করে সৌদি আরব ইরানের সীমান্তবর্তী তাকফিরি সন্ত্রাসীদের সহায়তা করছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
ইরান-বিরোধী পাক গোষ্ঠীগুলোকে গোলাবারুদ দিচ্ছে সৌদি আরব
এপ্রিল ১৪, ২০১৬ ০৩:২৪সৌদি আরবের সাবেক যুবরাজ প্রিন্স মুকরিন বিন আবদুল আজিজ বলেছেন, পাকিস্তানের ইরান-বিরোধী সশস্ত্রগোষ্ঠীকে ব্যাপক পরিমাণে গোলাবারুদ সরবরাহ করেছে তার দেশ। কুয়েতের অনলাইন সংবাদপত্র আলান গতকাল এ খবর দিয়েছে।