-
সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে: প্রেসিডেন্ট আসাদ
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১৪:৪৩বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবারো জোর প্রতিশ্রতি ব্যক্ত করেছেন।
-
রাসায়নিক অস্ত্র ব্যবহারের খবর অগ্রহণযোগ্য: সিরিয়া
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ০৩:৩১সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো মুক্ত করার অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ যে প্রতিবেদন প্রকাশ করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, সন্ত্রাসীদের কাছ থেকে পাওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে এই ‘অগ্রহণযোগ্য’ প্রতিবেদন তৈরি করেছে এইচআরডাব্লিউ।
-
সিরিয়ায় রাশিয়ার চেয়ে পাঁচগুণ বেসামরিক ব্যক্তি হত্যা করেছে আমেরিকা
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:২০গত মাসে মার্কিন হামলায় নিহত বেসামরিক লোকদের সংখ্যা রুশ হামলার চেয়ে পাঁচ গুণ বলে একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে।
-
সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরানকে বাইরে রাখবেন না: আমেরিকাকে রাশিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১৩:৫৬সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরানের গঠনমূলক ভূমিকার কথা আমেরিকাকে আবারো স্মরণ করিয়ে দিয়েছে রাশিয়া। দামেস্কে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে নির্মূলে তেহরান এবং লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকা এবং সাফল্যকে কোনঠাসা করার লক্ষ্যে ওয়াশিংটন যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে সতর্ক করেছে মস্কো।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে সমর্থন করছে ইরান এবং হিজবুল্লাহ: হাসান নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ২১:৩৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতিকে সমর্থন করছে ইরান এবং হিজবুল্লাহ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আলোচনার মাধ্যমে এ যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছিল বিবাদমান পক্ষগুলো।
-
সিরিয়ায় হামলা চালাতে ইরানি আকাশসীমা ব্যবহার করছে রুশ যুদ্ধবিমান: শামখানি
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ১৯:০৯ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করছে। ইরানের ফার্স সংবাদ সংস্থার সঙ্গে আজ (শনিবার) আলাপের সময় এ কথা বলেছেন তিনি।
-
লাতাকিয়ায় সন্ত্রাসীদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ১২:৫৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে তাকফিরি দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে বহু সন্ত্রাসী নিহত হয়।
-
সিরিয়ার স্থলসীমা লঙ্ঘন ও ইসরাইলের বিরুদ্ধে বাশার আসাদের কড়া হুমকি
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১৫:০৬ইহুদিবাদি ইসরাইল সিরিয়ার স্থলসীমা আবারও লঙ্ঘন করেছে। এই ঘটনায় প্রেসিডেন্ট বাশার আসাদ তেলআবিবকে হুমকি দিয়ে বলেছে, দামেশকের মাজজে সামরিক বিমানবন্দরে ইসরাইল যদি আর একবার বোমা মারে, তাহলে সিরিয়া তেলআবিবসহ বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।
-
সিরিয়া ও তুরস্কের সেনাদের মধ্যে সংঘর্ষ: ৫ তুর্কি সেনা আহত, সামরিক যান ধ্বংস
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১৩:২৭সিরিয়া সীমান্তের কাছে দেশটির সেনাবাহিনী এবং তুরস্কের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। দামেস্ক সরকারের অনুমোদন ছাড়াই তুর্কি সেনাবাহিনী সিরিয়ার অভ্যন্তরে অনুপ্রবেশ করার পর এই প্রথম দু'দেশের সেনাবাহিনীর মধ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল।
-
তুরস্ক সীমান্তবর্তী কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনারা
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ০৯:৩৬সিরিয়ার কৌশলগত আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তবর্তী কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর তারা এসব গ্রামের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।