-
উত্তরাঞ্চলীয় সিরিয়ায় তুর্কি বিমান হামলায় ৫১ নিহত
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ১৩:১৫উত্তরাঞ্চলীয় সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় অন্তত ৫১ ব্যক্তি নিহত হয়েছে। সন্ত্রাসীদের সহায়তায় এ এলাকায় এর আগে সেনা মোতায়েন করেছিল তুরস্ক।
-
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে সাঁজোয়া বহর পাঠাল ট্রাম্প প্রশাসন
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ০৭:২৯সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ বলেছে, তারা আমেরিকার পাঠানো একটি সাঁজোয়া বহর পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তাদের প্রতি ওয়াশিংটন যে বাড়তি সমর্থন যুগিয়ে যাবে এটি তারই আভাস দিচ্ছে।
-
২০১২ সালের পর প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো আলেপ্পোয়
জানুয়ারি ৩১, ২০১৭ ১৫:৪৯সিরিয়ার আলেপ্পো নগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছর অর্থাৎ ২০১২ সালের পর এই প্রথম আলেপ্পোয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। এ ম্যাচে অংশ নিয়েছে স্থানীয় ক্লাব আল-ইত্তেহাদ আলেপ্পো এবং আল-হোররিয়া।
-
সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করল রাশিয়া থেকে উড়ে যাওয়া বিমান
জানুয়ারি ৩১, ২০১৭ ১৪:২৫সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর হামলা করেছে রাশিয়া থেকে উড়ে যাওয়া দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। গতকাল এ হামলা হয়েছে।
-
পুতিন-ট্রাম্প ফোনালাপ: সমন্বয়ে সম্মত রাশিয়া ও আমেরিকা
জানুয়ারি ২৯, ২০১৭ ০৫:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দুই প্রেসিডেন্ট ফোনালাপ করলেন।
-
প্রেসিডেন্ট বাশার আসাদ খুবই ভালো আছেন; গুজব নাকচ করল সিরিয়া
জানুয়ারি ২৮, ২০১৭ ০৬:৩৫সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বাস্থ্য খুবই ভালো আছে। প্রেসিডেন্ট আসাদ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে এ বিবৃতির মাধ্যমে তা নাকচ করা হলো। আসাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রকাশিত খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেও অভিহিত করা হয়েছে।
-
জেনেভায় সিরিয়া বিষয়ক আলোচনা মূলতবি করার খবর দিল রাশিয়া
জানুয়ারি ২৮, ২০১৭ ০৪:২৭রাশিয়া বলেছে, জেনেভায় সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে পরবর্তী শান্তি আলোচনা আগামী মাসের শেষ নাগাদ মূলতবি করা হয়েছে। এ বৈঠক ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
-
সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে: রাশিয়া
জানুয়ারি ২৭, ২০১৭ ১৪:২৯রাশিয়া বলেছে, সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি মানবে না তাদের নির্মূল করা হবে।
-
সিরিয়া বিষয়ক জেনেভা আলোচনা স্থগিত
জানুয়ারি ২৭, ২০১৭ ১২:০১রাশিয়া আজ (শুক্রবার) বলেছে, সিরিয়া নিয়ে জেনেভা আলোচনা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সিরিয় সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এ আলোচনা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হওয়ার কথা ছিল কিন্তু এখন তা মার্চের শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
-
ব্রিটেনের নীতিতে নাটকীয় পরিবর্তন: বাশার আসাদে আপত্তি প্রত্যাহার
জানুয়ারি ২৭, ২০১৭ ০৩:৩৯ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পুনর্নির্বাচিত হতে দিতে তার দেশের আর কোনো আপত্তি থাকবে না। এর মাধ্যমে সিরিয়া সংকটের ব্যাপারে নিজের নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিল ব্রিটেন। ছয় বছর আগে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর থেকে লন্ডন বলে আসছিল, বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে।