-
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে
এপ্রিল ২৪, ২০২৬ ২০:৪৭জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আবারও বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।
-
বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে জোটের সিদ্ধান্ত: নাহিদ ইসলাম
ডিসেম্বর ২৮, ২০২৫ ১৭:২৭জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
-
বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে, জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টায়: নাহিদ ইসলাম
নভেম্বর ০২, ২০২৫ ১১:৫৬বাংলাদেশে সম্প্রতি স্বাক্ষর হওয়া জুলাই সনদ, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাহিদ।
-
পিআর নিয়ে জামায়াতের আন্দোলন ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’: নাহিদ
অক্টোবর ১৯, ২০২৫ ১৫:২৮পিআর নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনকে 'একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা' বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
-
‘দোসর’ বলার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ
অক্টোবর ১৮, ২০২৫ ১৫:১০বাংলাদেশে গতকাল জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
-
গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
জুলাই ২৮, ২০২৫ ১১:৩৪বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না।
-
আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি: নাহিদ ইসলাম
জুলাই ২০, ২০২৫ ১৪:৩৬বাংলাদেশের চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
-
গ্রেপ্তার না করলে আবার গোপালগঞ্জে মার্চ করব: নাহিদ ইসলাম
জুলাই ১৭, ২০২৫ ১৪:৪৭বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন গতকাল এ দেশের জনগণ দেখেছে। আমরা গত ৫ আগস্ট মুজিববাদী সন্ত্রাসীদের পরাস্ত করেছি। এখনো সময় দিচ্ছি, এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। না হলে আমরা আবারও গোপালগঞ্জে মার্চ করব।
-
দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই ১৪, ২০২৫ ১৪:৫১বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত। সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি।’
-
'আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’
জুলাই ১১, ২০২৫ ১৫:৪৪বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে, আপনাদের কত কোটি মানুষ আছে। অথচ আমাদের ডাকে আবাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি। ইনসাফ, ন্যায় থাকলে একজন মানুষও লাখো মানুষের সমান হয়ে উঠতে পারে।’