-
বিএনপির তো খুঁটির জোর নেই: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৫১বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির তো খুঁটির জোর নেই। যদি সেটা থাকতো তাহলে তো তারা বিদেশিদের দ্বারে দ্বারে যেত না, ধরনা দিয়ে বেড়াতো না।
-
সরকার বিরোধী যুগপৎ আন্দোলন: রূপরেখা নিয়ে আলোচনা অব্যাহত
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৪৩বাংলাদেশে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।
-
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাত তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব
অক্টোবর ০৬, ২০২২ ১৩:০৭‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগে সাত জন তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব । এদের মধ্যে রয়েছে কুমিল্লায় বাড়ি ছেড়ে চলে যাওয়া চারজন। র্যাব জানায়, বুধবার রাতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্যের অংশ: দুর্গাপূজায় শুভেচ্ছা বার্তায় ফখরুল; কাদেরের প্রতিক্রিয়া
অক্টোবর ০৫, ২০২২ ১৩:৫৫কোনো অশুভ শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে নস্যাৎ করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
সাজেকে পাহাড় ধসের পর এখন যানবাহন চলাচল স্বাভাবিক
অক্টোবর ০৫, ২০২২ ১৩:৪৪রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের পর সড়ক মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সাড়ে পাঁচ ঘণ্টা পর আজ বুধবার দুপুর আড়াইটায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
-
কক্সবাজারে ট্রলারডুবি: রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
অক্টোবর ০৫, ২০২২ ১২:৫১কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হুসনে মুবারক। এ মামলায় ২৪ জনকে এজাহারভুক্তসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
-
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৩ তদন্ত কমিটি
অক্টোবর ০৫, ২০২২ ০৭:৪৮বাংলাদেশের জাতীয় পাওয়ার গ্রিড বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পি অ্যান্ড ডি) ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এছাড়া বিদ্যুৎ বিভাগকে আরও দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
-
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়
অক্টোবর ০৪, ২০২২ ১৫:৪২বাংলাদেশের জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এ কারণে দেশের অধিকাংশ স্থান হয়ে পড়েছে বিদ্যুৎহীন।
-
ট্রলারডুবির ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার: গুলিতে রোহিঙ্গা শিশুর মৃত্যু
অক্টোবর ০৪, ২০২২ ১৪:০২অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় তিনজন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে এ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং কুইজের নবম পর্বের ফল প্রকাশ
অক্টোবর ০৪, ২০২২ ০৯:০৫আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার নবম পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে।