-
ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড: ট্রেন চলাচল স্বাভাবিক
জুন ১১, ২০২২ ১৩:৫৮সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
-
সংসদে বাজেট পেশ: প্রবৃদ্ধির টার্গেট ৭.৫%, 'লুটপাটের লক্ষ্যে গোঁজামিলের হিসেব!-বিএনপি
জুন ১০, ২০২২ ১৩:৩১বাংলাদেশের আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধার্য করে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
-
বাংলাদেশ- ভারত বাস সার্ভিস পুনরায় চালু
জুন ১০, ২০২২ ১৩:০২বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (শুক্রবার) সকাল থেকে পুনরায় চালু হয়েছে।
-
বিএনপি-জামায়াতের যেকোনো নয়া কৌশল ঠেকাতে পরিকল্পনা করছে আওয়ামী লীগ
জুন ০৯, ২০২২ ১৩:৪০বাংলাদেশের বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর যেকোনো কৌশল রাজনৈতিকভাবে প্রতিহত করার বার্তা দিয়ে রাজপথে শক্তির মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
-
প্রস্তাবিত বাজেট আজ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত
জুন ০৯, ২০২২ ১৩:৩৯বাংলাদেশের ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের পরিকল্পনাসহ প্রস্তাবিত এই বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
-
অবশেষে ৬১ ঘন্টা পর নিয়ন্ত্রনে এলো বিএম ডিপোর আগুন
জুন ০৭, ২০২২ ১৪:৩৪চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন লাগার ৬১ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
-
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল
জুন ০৬, ২০২২ ১৫:৫১বাংলাদেশের মানবাধিকার নিয়ে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করেছে সরকারের এনজিও বিষয়ক ব্যুরো। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বেশ কিছু অভিযোগে সংগঠনটির নিবন্ধনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নিবন্ধন বাতিল হয়েছে।
-
৪০ ঘণ্টা পরও সীতাকুণ্ডের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি
জুন ০৬, ২০২২ ১৪:৫৮চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রায় ৪০ ঘণ্টা পার হলেও আজ বিকাল নাগাদ তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে এখনো বেশ কয়েকটি কনটেইনার দাউ দাউ করে জ্বলছে। ধোঁয়া বেরোচ্ছে বেশ কয়েকটি কনটেইনার থেকে।
-
গ্যাটকো দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুলাই
জুন ০৫, ২০২২ ১৩:০৯বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
-
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
জুন ০৫, ২০২২ ১২:৩৯চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে সৃষ্ট আগুন আজ বিকাল পর্যন্ত গত ১৭ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।