বাংলাদেশ
  • টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার

    টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার

    মে ০৮, ২০২২ ১৩:৩৯

    ঈশ্বরদী থেকে বিনা টিকেটে রেল ভ্রমণ করে ব্যাপক আলোচনার সুত্রাপাতকারী সেই তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। এরা রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয়। আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ  এবং  সংশ্লিষ্ট  টিকেট পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে রেলমন্ত্রী নুরুল ইসলাম গতকাল গনমাধ্যমকে  বলেছেন, ওই তিনজন তার  আত্মীয় নন এবং তিনি তাদের চেনেন না।

  • ভেঙে দেওয়া হচ্ছে গুলিস্থানের হকার্স মার্কেটের অবৈধ দোকান

    ভেঙে দেওয়া হচ্ছে গুলিস্থানের হকার্স মার্কেটের অবৈধ দোকান

    মে ০৮, ২০২২ ১২:২৬

    রাজধানীর গুলিস্থানের বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৮ মে) দুপুরে গুলিস্থানের হকার্স মার্কেটের অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানটি পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।

  • টাকা দিলে সোনার দোকানে সোনা পাওয়া যায় কিন্তু তেল পাওয়া যাবে না: তেল বিক্রেতা

    টাকা দিলে সোনার দোকানে সোনা পাওয়া যায় কিন্তু তেল পাওয়া যাবে না: তেল বিক্রেতা

    মে ০৭, ২০২২ ১৫:৪৯

    নতুন দাম নির্ধারণের পরও রাজধানীর বাজারে ভোজ্যতেলের সংকট কাটেনি। এতে হতাশ ক্রেতা-বিক্রেতা। এদিকে ডিলাররা বলছেন, রোববার (৮ মে) থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে দাম আরও কম হতো। বৃহস্পতিবার (০৫ মে) সয়াবিন ও পাম তেলের নতুন দাম সমন্বয়ের দুইদিন পরও বাজারে মিলছে না সয়াবিন তেল।

  • তারা রেল মন্ত্রীর আত্মীয় নন, টিটিকে বিভাগীয় কার্যালয়ে তলব

    তারা রেল মন্ত্রীর আত্মীয় নন, টিটিকে বিভাগীয় কার্যালয়ে তলব

    মে ০৭, ২০২২ ১৪:১৩

    রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দেওয়া তিনজন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ সংস্লিষ্ট টিটিইকে বরখাস্ত করা প্রসঙ্গে নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে আজ শনিবার রেলমন্ত্রী সাংবাদিকদের জানান তিনি ওই তিন যাত্রীকে চেনেন না। তাদের সঙ্গে তার কোনোও সম্পর্ক নেই।

  • রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত

    রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত

    মে ০৭, ২০২২ ১০:২০

    রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করার পর সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী-কাদের: মূল্যবৃদ্ধিতে মানুষ চরম ভোগান্তিতে -ফখরুল

    বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী-কাদের: মূল্যবৃদ্ধিতে মানুষ চরম ভোগান্তিতে -ফখরুল

    মে ০৬, ২০২২ ১৬:০৫

    বাংলাদেশে আজ থেকে সয়াবিন তেল বর্ধিত দামে বিক্রি শুরু হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত এই বর্ধিত মূল্য ঘোষণার পর থেকেই বাজারে এর প্রভাব পড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম গতকাল লিটারে ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

  • ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তি

    ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তি

    মে ০৬, ২০২২ ১৪:৪৯

    পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন চাকরিজীবীসহ বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ। সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখো মানুষের চাপ বেড়েছে। যাত্রা পথে কম ভোগান্তি, ট্রেনে সময় সূচি-বিপর্যয় না হওয়া, মহাসড়কে যানজট না থাকা- এসব কারণে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশির ভাগ যাত্রী। তবে, সড়ক পথে দক্ষিণাঞ্চল থেকে আসা অনেক যাত্রী ফেরিঘাটে তিন থেকে চার ঘণ্টা যানজটের কবলে পড়ার কথা জানিয়েছেন।

  • ভোটের আগে নিরপেক্ষ সরকার এবং ভোটের পরে জাতীয় সরকার-এমন দাবীতে তৎপর বিএনপি

    ভোটের আগে নিরপেক্ষ সরকার এবং ভোটের পরে জাতীয় সরকার-এমন দাবীতে তৎপর বিএনপি

    মে ০৬, ২০২২ ১৪:৩৮

    ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিএনপি নেতারা নিজ নিজ এলাকায় গিয়ে হামলা-মামলার আশঙ্কার মধ্যেও ভোটের আগে নিরপেক্ষ সরকার এবং ভোটের পরে জাতীয় সরকার- এমন দাবীর পক্ষে জনমত গড়ে তুলতে তৎপর হয়েছেন।

  • গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ

    গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ

    মে ০৫, ২০২২ ১৭:১২

    বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের পিছিয়ে যাওয়া প্রসঙ্গে  রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স বা আরএসএফ'র প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত, আপত্তিকর ও অগ্রহণযোগ্য।