-
অস্থির বাংলাদেশের পেঁয়াজের বাজার, পাইকারীতেই কেজিপ্রতি বেড়েছে ১২ টাকা
আগস্ট ২২, ২০২৩ ১৩:৪৪বাংলাদেশের অন্যতম নিত্যপণ্য পেঁয়াজের যে চাহিদা তার বড় একটি অংশের যোগান ভারত থেকে আমদানির ওপর নির্ভর করে। কিন্তু প্রতিবেশী দেশটি হঠাৎ করেই পেঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যটির দাম। ভারতের সিদ্ধান্ত শোনার সঙ্গে সঙ্গেই পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। অথচ নতুন দামের পেঁয়াজ এখনো বাজারে আসেনি। এমনকি ভারতের শুল্ক আরোপের খবরে বেড়েছে দেশীয় পেঁয়াজের দামও।
-
ভরা মৌসুমে ইলিশের চড়া দামে ক্ষুদ্ধ ক্রেতারা; ব্যবসায়িক সিন্ডিকেশনের অভিযোগ
আগস্ট ২১, ২০২৩ ১৬:৪৫পদ্মার রুপালী ইলিশের প্রশংসা দেশ কিংবা বিদেশে সর্বত্রই। প্রবাসেও রসনা বিলাসে এগিয়ে থাকে রুপালী ইলিশের কদর। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর মাছ উঠতে শুরু করেছে জেলের জালে।
-
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া, অভিযোগ কাদেরের; একুশে আগস্ট ‘সাজানো নাটক’ বলছেন ফখরুল
আগস্ট ২১, ২০২৩ ১৪:০৩বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভার তিনি এ কথা বলেন।
-
এডিস নিয়ন্ত্রণে ব্যর্থতায় ডেঙ্গুর মহামারী রূপ; স্বাস্থ্য অধিদপ্তরের দাবী ভিন্ন
আগস্ট ২০, ২০২৩ ১৬:০৫আজ ২০ আগস্ট, ‘বিশ্ব মশা দিবস’। বিশ্বব্যাপী মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করার জন্য প্রতি বছর দিবসটি পালন করা হয়।
-
অবৈধ ক্ষমতা দখলকারীরা গণমানুষের কথা ভাবেনি; বলেছেন প্রধানমন্ত্রী
আগস্ট ২০, ২০২৩ ১৫:২০আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার দেশের জনগণের কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
আপিল আবেদন খারিজ: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
আগস্ট ২০, ২০২৩ ০৭:১৯শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলের রুল খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
-
বাংলাদেশি-রোহিঙ্গা যোগসাজশে সমুদ্রপথে পাচার, মিয়ানমারে নির্যাতন
আগস্ট ১৯, ২০২৩ ১৫:১৮মালয়েশিয়ায় পাঠানোর কথা বোলে ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে, মুক্তিপণ দাবি ও নির্যাতনে একজনের মৃত্যুর ঘটনায়, আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ইসমাইলসহ, তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
-
যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়: কাদের
আগস্ট ১৯, ২০২৩ ১৪:৫৫বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা দেওয়াকে 'দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়' বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আঞ্চলিক রাজনীতির বিষয়ে এই ভূখণ্ডে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে। তাই ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থে বলেছে।
-
বাংলাদেশে উট পাখির ডিম থেকে বাচ্চা ফোটানো শুরু, আমিষের ঘাটতি পূরণে বিশাল সম্ভাবনা
আগস্ট ১৯, ২০২৩ ১৩:৫৬বাংলাদেশে প্রথমবারের মত কৃত্রিম উপায়ে উট পাখির ডিম থেকে বাচ্চা ফোটালো দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগ। এর মধ্যদিয়ে দেশে নতুন একটি সম্ভাবনার দ্বার উম্মোচন হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-
আগামি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির মধ্যে: ওবায়দুল কাদের
আগস্ট ১৮, ২০২৩ ১৬:৩৯আগামি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে, জনগণই নেবে চুড়ান্ত সিদ্ধান্ত। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।