-
ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে: রাষ্ট্রপতি
আগস্ট ০৪, ২০২৫ ১৭:১৩বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।
-
২ হাজার বর্গকিলোমিটার চিন দখল করেছে, কী করে বুঝলেন? রাহুলকে সুপ্রিম কোর্ট
আগস্ট ০৪, ২০২৫ ১৪:৫৮ভারতের সুপ্রিম কোর্ট বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, 'আপনি কীভাবে জানলেন যে ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় জমি চিন দখল করেছে? আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হন... তাহলে আপনি এই সব বলবেন না।
-
শেখ হাসিনার ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশের পর আর অপারেশন হয়নি: সাক্ষী
আগস্ট ০৪, ২০২৫ ১৩:৫৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার শীর্ষ দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মামলার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবার শুরু হয়েছে।
-
রাজনৈতিক সহিংসতায় ১১ মাসে নিহত ১২১, আহত ৫১৮৯: টিআইবি
আগস্ট ০৪, ২০২৫ ১৩:৩০বাংলাদেশে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে দেশে ৪৭১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট ১২১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।টিআইবি জানায়, এসব রাজনৈতিক সহিংসতার ৯২ শতাংশের সঙ্গে বিএনপি, ২২ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ, ৫ শতাংশের সঙ্গে জামায়াত এবং ১ শতাংশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল।
-
ইসরায়েলি মন্ত্রী বেন-গভিরের নেতৃত্বে আল-আকসা মসজিদে দখলদারদের হামলা
আগস্ট ০৩, ২০২৫ ১৬:৩৩ইসরায়েলের তথাকথিত নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দখলকৃত পূর্ব জেরুজালেমের (আল-কুদস) পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি উসকানিমূলক মিছিল এবং দখলদার অবৈ: ইহুদি বসতিস্থাপনকারীদের সঙ্গে নিয়ে বড় আকারের অনুপ্রবেশে নেতৃত্ব দিয়েছেন।
-
'শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী. সমস্ত অপরাধের নিউক্লিয়াস'
আগস্ট ০৩, ২০২৫ ১৪:৫২বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি।’
-
১২ দিনের যুদ্ধের সময় ইরানের প্রতি পাকিস্তানের সমর্থন ‘অত্যন্ত আশাব্যঞ্জক’
আগস্ট ০৩, ২০২৫ ১৪:২০ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েল-আমেরিকার সাম্প্রতিক ১২ দিনের আগ্রাসনের সময় ইসলামি প্রজাতন্ত্রের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থনের প্রশংসা করে বলেছেন, এটি দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রতিফলন।
-
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো ৩৯ বাংলাদেশি: বিমানে হাতকড়া পরিয়ে রাখা হয়
আগস্ট ০২, ২০২৫ ১৬:৪৯মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার ভোর ৬টা ৪৫ মিনিটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
-
রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের গণকবর রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগস্ট ০২, ২০২৫ ১৬:৩৫বাংলাদেশের রাজধানী ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
-
যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা
আগস্ট ০২, ২০২৫ ১৩:৫২বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির আলোচনায় যে গোপনীয়তার বিষয়টি ছিল, চুক্তি সই হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে তা প্রকাশ করা হবে। তিনি বলেন, চুক্তি সম্পাদিত হওয়ার পর শিগগিরই হয়তো যৌথ বিবৃতি আসবে। তথ্য অধিকারের আলোকে এটা করা হবে।