-
মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন, আপাতত মুক্তি মিলছে না
জুলাই ১২, ২০২৪ ১৫:০১মানি লন্ডারিং সংক্রান্ত মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা ওই মামলায় আজ (শুক্রবার) তাঁকে জামিন দেওয়া হয়। তবে জামিন পেলেও আপাতত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। কারণ, এ–সংক্রান্ত অপর এক মামলায় তদন্ত সংস্থা সিবিআইও তাঁকে গ্রেফতার দেখিয়েছে।
-
ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে: রাশিয়া
জুলাই ১২, ২০২৪ ১৪:২৫রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনও ইউক্রেনকে সদস্যপদ দেয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট।
-
উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলা: অন্তত এক ইহুদিবাদী সেনা নিহত
জুলাই ১২, ২০২৪ ১৪:১১ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ।
-
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো
জুলাই ১২, ২০২৪ ১৩:৩৭ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকরা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেয়ার চেষ্টা শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর একজন কর্মকর্তা এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এ দাবি করছেন।
-
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন
জুলাই ১২, ২০২৪ ১২:৫৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর ও এডেন সাগরে ইসরাইলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই।
-
ইয়েমেনের হুথিদের অস্ত্র সাহায্য দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
জুলাই ১২, ২০২৪ ১২:৩২লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে ইরান সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের ‘কৌশলগত ও স্থায়ী’ নীতি: কায়ানি
জুলাই ১২, ২০২৪ ১২:১২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘কৌশলগত ও স্থায়ী’ নীতি।
-
গাজা উপত্যকায় ‘সম্ভাব্য যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠার খবর সত্য নয়: হামাস
জুলাই ১২, ২০২৪ ১১:১৮অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় অচিরেই একটি ফল পাওয়া যাবে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে: পুতিন
জুলাই ১২, ২০২৪ ১১:০৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে।
-
ন্যাটো জোটের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান
জুলাই ১১, ২০২৪ ১৫:৩৫ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে অভিযোগ করেছে তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ন্যাটো বলেছে, ইরানের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া।