ইরান
  • আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান: খাতিবজাদে

    আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান: খাতিবজাদে

    মার্চ ০১, ২০২২ ১০:৫৫

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকলেও সেজন্য চিরকাল অপেক্ষা করবে না। ইরান ভিয়েনা সংলাপে নিজের অবস্থান কঠোর করে রেখেছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে আমেরিকা ওই আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুমকি দেয়ার পর খাতিবজাদে এ মন্তব্য করেন।

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বহির্ভুত খাতেই ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

    নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বহির্ভুত খাতেই ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

    মার্চ ০১, ২০২২ ০৩:৪৩

    আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও চলতি ফার্সি বছরের বিগত ১১ মাসে তেল বহির্ভুত খাতে ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইরান। এ খবর জানিয়েছেন ইরানের বাণিজ্য সম্প্রসারণ অধিদপ্তরের প্রেসিডেন্ট আলীরেজা পেইমান পাক। তিনি বলেছেন, আগামী ফার্সি বছরে তেল বহির্ভুত খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ বিলিয়ন ডলার।

  • ভিয়েনা সংলাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়বে না: ইরান

    ভিয়েনা সংলাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়বে না: ইরান

    ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৩:০৫

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, কূটনৈতিক দিক থেকে ভিয়েনা সংলাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

  • বিকল্প থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে আমেরিকা এই পথ বেছে নিত না

    বিকল্প থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে আমেরিকা এই পথ বেছে নিত না

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৫:৪৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার সামনে যদি কোনো বিকল্প থাকতো তাহলে এমন বিব্রতকরভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতো না।

  • রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল কারণ ন্যাটো জোটের সম্প্রসারণবাদিতা

    রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল কারণ ন্যাটো জোটের সম্প্রসারণবাদিতা

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৫:১৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন সংসদ সদস্য বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের মূল কারণ হচ্ছে ন্যাটো জোটের সম্প্রসারণবাদী নীতি। এক্ষেত্রে বেলারুশ কৌশলগত অবস্থানে থাকার কারণে আলাদা ভূমিকা পালন করতে পারে।

  • ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে টিম পাঠাতে প্রস্তুত ইরান

    ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে টিম পাঠাতে প্রস্তুত ইরান

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৪:১০

    ইউক্রেন যুদ্ধে আহত ও ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষদের সাহায্য করতে চায় ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কুলিভান্দ বলেছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন।

  • সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন

    সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৬:১২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অল্প কিছু সংখ্যক ইরানি নাগরিক ইউক্রেনে আটকা পড়েছেন তবে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

  • ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫২

    ভিয়েনা সংলাপ থেকে একটি সম্ভাব্য চুক্তি বের করে আনার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমরা আন্তরিকতার সঙ্গে চুক্তির খসড়া পর্যালোচনা করছি; তবে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা তা নির্ভর করছে আলোচনার অন্য পক্ষগুলোর সদিচ্ছার ওপর।

  • ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৩:৫৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে তার দেশ নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না।তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ নীতি-অবস্থান ঘোষণা করেন।