ইরান
  • ইরানের সামরিক শক্তি আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় হুমকি: মাইকেল কুরিলা

    ইরানের সামরিক শক্তি আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় হুমকি: মাইকেল কুরিলা

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৬:৪৭

    মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান জেনারেল মাইকেল কুরিলা সিনেটে সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে নিজের যোগ্যতা যাচাই সংক্রান্ত বৈঠকে বলেছেন, ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ বা সামরিক সংগঠন গড়ে তুলেছে এবং তারা ওই অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের জন্য অনেক বড় হুমকিতে পরিণত হয়েছে।

  • নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

    নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৫:০০

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। অত্যন্ত ক্ষিপ্র গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি ১৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

  • 'ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আঞ্চলিক সমস্যা বাড়বে'

    'ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আঞ্চলিক সমস্যা বাড়বে'

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৮:২৮

    ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে মধ্যপ্রাচ্যের সমস্যা বাড়বে বলে আরব দেশগুলোকে হুঁশিয়ার করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কিছু আরব দেশ শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যর্থতার প্রমাণই দেয় নি বরং মধ্যপ্রাচ্যের ও কিছু আরব দেশের জন্য সমস্যা দ্বিগুণ করেছে।

  • 'ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সিনেটে অনুমোদন করিয়ে নিন'

    'ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সিনেটে অনুমোদন করিয়ে নিন'

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৭:২৩

    ইরানের পরমাণু সমঝোতায় আবার ফিরে যাওয়ার বিষয়টিকে মার্কিন সিনেটে অনুমোদন করিয়ে নেয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন একদল রিপাবলিকান সিনেটর। তারা বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি সিনেটে উত্থাপন না করলে তারা ওই চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করবেন এবং পরবর্তীতে রিপাবলিকনরা হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণ করলে সেটি বাতিল করার ব্যবস্থা করবেন।

  • ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৭:১৬

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এক সপ্তাহ বিরতির পর মঙ্গলবার বিকেল থেকে যখন ভিয়েনায় আবার আলোচনা শুরু হয়েছে তখন বোরেল এ মন্তব্য করলেন।

  • জাতীয় স্বার্থ রক্ষা করে ভালো চুক্তি করতে চায় ইরান: আব্দুল্লাহিয়ান

    জাতীয় স্বার্থ রক্ষা করে ভালো চুক্তি করতে চায় ইরান: আব্দুল্লাহিয়ান

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৭:১২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ নিজের জাতীয় স্বার্থ ও মানবাধিকারের অবকাঠামোর আওতায় পাশ্চাত্যের সঙ্গে একটি ভালো চুক্তি করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি মঙ্গলবার রাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

  • বিরতির পর পুনরায় আলোচনা শুরু; ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল

    বিরতির পর পুনরায় আলোচনা শুরু; ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল

    ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৫:৪৪

    পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় যোগ দিতে আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল। এর নেতৃত্বে রয়েছেন আলী বাকেরি কানি। একটি সূত্র জানিয়েছে, ভিয়েনায় আজই পুনরায় আলোচনা শুরু হয়েছে।

  • সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করতেই সামরিক শক্তি বৃদ্ধি জরুরি: ইরান

    সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করতেই সামরিক শক্তি বৃদ্ধি জরুরি: ইরান

    ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৫:১০

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) সামরিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিতেন। কারণ তিনি বিশ্বাস করতেন এর মাধ্যমে সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করা সম্ভব হবে।