-
আইএইএ’কে আমেরিকার ক্রীড়নকে পরিণত করবেন না: ইউরোপকে ইরান
জুন ১৮, ২০২০ ০৫:০৮ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে তিন ইউরোপীয় দেশের নয়া বিবৃতিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে আমেরিকার হাতের খেলনায় পরিণত করার সুযোগ না দিয়ে ইউরোপীয় দেশগুলোর উচিত ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা।
-
আন্তর্জাতিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তেহরান-মস্কোর গুরুত্বারোপ
জুন ১৭, ২০২০ ১৫:৫৪আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলোর জরুরি সমাধানের লক্ষ্যে ন্যায্য ও বহুমুখি সমাধানের ব্যাপারে সম্মত হয়েছে ইরান-রাশিয়া। প্রচলিত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এ লক্ষ্যে এগিয়ে যেতে দেশদুটো ঐকমত্য পোষণ করেছে।
-
আমেরিকা ও সৌদি আরব আন্তর্জাতিক রীতিনীতিকে উপহাস করছে: ইরান
জুন ১৭, ২০২০ ১২:২১সৌদি আরব অর্থ দিয়ে এবং আমেরিকা গায়ের জোরে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান জাতিসংঘের সমালোচনা করে আরো বলেছে, এ ধরনের বলদর্পিতার কাছে আত্মসমর্পন করেছে এই বিশ্ব সংস্থাটি।
-
আইএইএ যুক্তি মানতে না চাইলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান: জারিফ
জুন ১৭, ২০২০ ০১:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইএইএ’কে তার দেশের পরমাণু সমঝোতাকে ধ্বংস করার মার্কিন হাতিয়ারে পরিণত করতে দেয়া উচিত হবে না। রাশিয়া সফররত জারিফ মঙ্গলবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
‘ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল পাঠানোর পরিকল্পনা নিয়েছে’
জুন ১৬, ২০২০ ১৬:৩২মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫২ হাজার
জুন ১৬, ২০২০ ১৩:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৫২ হাজার ৬৭৫ জনের বেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
আগেই বলেছিলাম আমেরিকার ছোবল থেকে ইউরোপও বাঁচবে না: ইরান
জুন ১৬, ২০২০ ০১:৩২ইরান বলেছে, ইউরোপ যদি আরো আগে আমেরিকার দাম্ভিক আচরণ রুখে দিত তাহলে আজ ইউরোপকে ওয়াশিংটনের ধ্বংসাত্মক তৎপরতার মুখোমুখি হতে হতো না। রাশিয়া থেকে ইউরোপমুখি গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-টু’র ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তেহরান এ মন্তব্য করেছে।
-
জারিফের তুরস্ক সফর: আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনাই লক্ষ্য
জুন ১৫, ২০২০ ১৪:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফর করেছেন। গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক উন্নয়নসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।
-
করোনাভাইরাস: ইরানে সুস্থের সংখ্যা দেড় লাখ ছাড়াল
জুন ১৫, ২০২০ ১৩:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৫০ হাজার ৫৯০ জনের বেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৯ হাজার ৮৭৬ জন।
-
তুরস্ক সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; বিশেষ গুরুত্ব পাবে বাণিজ্য
জুন ১৫, ২০২০ ০৮:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রতিবেশী তুরস্ক সফরে গেছেন। এই সফরে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে অন্যান্য দেশের মতো ইরানের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।