-
করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৮ হাজার রোগী
জুন ০৯, ২০২০ ১৪:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৩৮ হাজার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তি।
-
ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নয়া নিষেধাজ্ঞা
জুন ০৯, ২০২০ ১৪:১৬আমেরিকা ২০১৮ সালের মে'তে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নজিরবিহীন অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে। সম্প্রতি ওই কঠোর নিষেধাজ্ঞার দীর্ঘ তালিকায় যুক্ত হয়েছে ইরানের শিপিং কোম্পানিও।
-
সাবেক মার্কিন নৌসেনাকে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে: ইরান
জুন ০৯, ২০২০ ১৪:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য মাইকেল হোয়াইটকে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে তবে এক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থকে বিশেষভাবে বিবেচনায় নেয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো বন্দীকে মুক্তি দেয়ার বিষয়টি বিচার বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
-
জেনারেল সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারীর ফাঁসি খুব শিগগিররই: ইরান
জুন ০৯, ২০২০ ১০:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচরের ফাঁসি খুব শিগগিরই কার্যকর করা হবে।
-
দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করুন: ইরানি বিচার বিভাগের প্রধান
জুন ০৯, ২০২০ ০২:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রায়িসি বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা বিচারের হাত থেকে বাঁচতে পারবে না। অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে তিনি গ্রেফতারের আহ্বান জানান এবং তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনার নির্দেশ দেন।
-
৫ তেল ট্যাংকার ইরানের পথে; ক্রুদের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা
জুন ০৮, ২০২০ ১৫:৩৪ভেনিজুয়েলায় জ্বালানি পৌঁছে দিয়ে ইরানি তেল ট্যাংকারের ক্যাপ্টেন ও ক্রুরা দেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
-
ইরান পরমাণু সমঝোতা মানছে না!: নেতানিয়াহুর আবিষ্কার !!
জুন ০৮, ২০২০ ১৪:০০ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানের মোকাবেলায় মার্কিন সরকারের সঙ্গে একজোট হতে ও ইসলামী এই দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদার করতে বিশ্ব-সমাজের কাছে দাবি জানিয়েছে।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,০১১
জুন ০৮, ২০২০ ১২:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৩৬ হাজার ৩৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১১ জন।
-
ইরানে পৌঁছেছেন মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ডাক্তার
জুন ০৮, ২০২০ ১০:২৬মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি চিকিৎসক মাজিদ তাহেরি আজ (সোমবার) ভোরে দেশে পৌঁছেছেন।
-
পরীক্ষা-নিরীক্ষা শেষে দশটি হেলিকপ্টার যুক্ত হলো ইরানের সামরিক বাহিনীতে
জুন ০৮, ২০২০ ০৬:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক শিল্প কারখানায় তৈরি করা ১০টি হেলিকপ্টারকে দেশের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।