-
গাজায় হামাসের বেশিরভাগ টানেল অক্ষত রয়েছে: নিউ ইয়র্ক টাইমস
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:৪৯ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, স্থল অভিযান ও নিরবচ্ছিন্ন গোলাবর্ষণ সত্ত্বেও গাজা উপত্যকার বেশিরভাগ টানেল ব্যবস্থা অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
-
পাকিস্তানের মন্ত্রিসভা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন করার অনুমোদন দিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৯:৩৫অবশেষে পাকিস্তানের মন্ত্রিসভা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন করার অনুমোদন দিল। প্রায় এক দশক দেরি করার পর পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রিসভা কমিটি ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন করার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা অনেক বেশি জোরালো হবে।
-
রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন এফ-১৬ ব্যবহার করতে পারে
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৮:১৭মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এফ-১৬ জঙ্গিবিমান পাওয়ার পর ইউক্রেন স্বাধীনভাবে রাশিয়ার গভীর অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। আমেরিকার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। গতকাল (শুক্রবার) তার এই সাক্ষাৎকার সম্প্রচারের কথা ছিল।
-
ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে আপত্তি জানিয়েছে হাঙ্গেরি
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৭:২১ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের বিষয়ে মস্কোর বিরুদ্ধে নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন গতকাল যে যৌথ বিবৃতি প্রকাশের চেষ্টা করেছে তাতে বাধা দিয়েছে হাঙ্গেরি। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন কূটনীতিক মার্কিন গণমাধ্যম পলিটিকো এবং ব্লুমবার্গকে এই তথ্য দিয়েছেন।
-
গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে: স্পষ্টভাষী লুলার মন্তব্য
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৬:০৪ব্রাজিলের স্পষ্টভাষী প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আবারো বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। কয়েকদিন আগে এই ধরনের মন্তব্য করার পর ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের মারাত্মক টানাপড়েন সৃষ্টি সত্ত্বেও তিনি আবার এ মন্তব্য করলেন।
-
জার্মান চ্যান্সেলরসহ সিনিয়র রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৬:৩০ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে সহযোগিতা করার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলযসহ কয়েকজন সিনিয়র পর্যায়ের রাজনীতিবিদের বিরুদ্ধে দেশটির আইনপ্রণেতারা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার এই ঘোষণা দেয়া হয়েছে।
-
বাইডেনকে অকেজো বুড়ো বললেন পুতিনের মুখপাত্র
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৬:০৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো অকেজো বুড়ো লোকদের কাছ থেকেই বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হচ্ছে। জো বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাগলা কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পর তিনি এ মন্তব্য করলেন।
-
‘প্রায় কেউই বিশ্বাস করে না চলমান যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে’
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৫:০১হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন সংঘাত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়নের জন্য নিকট ভবিষ্যত অন্ধকার। হাঙ্গেরির ফিডেজ-কেডিএনপি সংসদীয় উপদলের রুদ্ধদ্বার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
-
ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করল লন্ডন আদালত
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১২:৩৪ইউরোপে জার্মানির পাশাপাশি ব্রিটেন ইহুদিবাদী ইসরাইলের অন্যতম প্রধান সমর্থক হিসাবে পরিচিত এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে দমন ও হত্যা করার জন্য সবসময় ইসরাইলকে সব ধরণের অস্ত্র বিক্রি করেছে লন্ডন। গাজা যুদ্ধের পঞ্চম মাসে, ব্রিটেন ইসরাইলি হত্যাযজ্ঞে নতুন করে শামিল হয়েছে।
-
ভোট কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৬:০৮সদ্য সমাপ্ত জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ব্যাপক মাত্রায় কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে আজ (বৃহস্পতিবার) আদিয়ালা কারাগারে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলের অন্যতম নেতা শের আফজাল মারওয়াত।