হাফ পাস কার্যকর করতে রাজী হয়েছে পরিবহন মালিক সমিতি: তবে শর্ত সাপেক্ষ্যে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে রাজী হয়েছে পরিবহন মালিক সমিতির। আগামীকাল বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহন বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন
শিক্ষার্থীদের দাবির ব্যাপারে মালিক সমিতি পরিবহন মালিক–শ্রমিক ও বিআরটিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এরপর গতকাল ১২০টি পরিবহন কোম্পানির এমডিদের সঙ্গে এবং ৫টি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের সঙ্গে বৈঠক করে ছাত্রাদের জন্য অর্ধেক ভারা কাররকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতোমধ্যে সরকারি বাসে আগামিকাল (১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভারা কার্কর করার ঘোষনা দিয়েছে সরকার। আজ রাজধানীর পরীবাগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের মহাসিচীব বলেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অর্ধেক ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় শিক্ষার্থীদের পরো ভাড়া দিতে হবে।
খন্দকার এনায়েত উল্যাহ জানান, ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া শুধু ঢাকা মহানগরে চলাচলকারী বাসে কার্যকর হবে। ঢাকার বাইরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে না। তবে, শিক্ষার্থীরা দাবি করেছে, শুধু ঢাকায় নয় সারা দেশেই ছাত্রদের জন্য সরকারী-বেসরকারী গনপরিবহনে অর্ধেক ভারা কার্যকর করতে হবে।
এদিকে, শিক্ষার্থীদের আন্দলনের মধ্যে গত রাতে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে ৯টি বাসে অগ্নিসংযোগ ও তিনটি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রথমে দায়ী বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর একে একে আরও ৮টি বাসে আগুন দেন তাঁরা। পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আহত অবস্থায় বাসচালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রামপুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছে। আজ সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গত বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন নটেরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৮)।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।