প্রথম টি-টোয়েন্টি: বাংলাদেশকে হেসেখেলে হারাল ওয়েস্ট ইন্ডিজ
https://parstoday.ir/bn/news/bangladesh-i60492-প্রথম_টি_টোয়েন্টি_বাংলাদেশকে_হেসেখেলে_হারাল_ওয়েস্ট_ইন্ডিজ
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই হতাশাজনক পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০১, ২০১৮ ০৭:৫০ Asia/Dhaka
  • আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে উইন্ডিজ।
    আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে উইন্ডিজ।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই হতাশাজনক পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

সেন্ট কিটসে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করতে পেরেছিল ১৪৩ রান। বৃ্ষ্টির বাধার পর ডাকওয়ার্থ-লুইস আইনে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ৯১। মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে উইন্ডিজ।

৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ১০ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। এক ওভারেই তুলে নেন দুই উইন্ডিজ ওপেনার এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের উইকেট। তবে এরপর ঝড়ো ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন আন্দ্রে রাসেল ও মারলন স্যামুয়েলস। ২১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন রাসেল। আর স্যামুয়েলসের ব্যাট থেকে এসেছে ২৬ রান। দুটি ছয় মেরে ৯ বলে ১৫ রান করেছেন রোভমান পাওয়েল।

এক ওভারে দুই উইকেট নিলেও উইন্ডিজের জয় ঠেকাতে পারেননি মুস্তাফিজ

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ওপেনার তামিম ইকবাল ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান। তিন বল পর শূন্য রানে ফিরেছেন আরেক ওপেনার সৌম্য সরকারও। ম্যাচের প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লাল-সবুজের দল। ওয়ান ডাউনে নামা লিটন দাস ২১ বলে ২৪ রানের একটি ইনিংসে খেলেন। তাঁর এই ইনিংসে ছিল তিনটি চারের মার। উল্লেখযোগ্য ছিল অধিনায়ক সাকিব আল হাসানের ১০ বলে ১৯ রানের ইনিংসটি। তবে আশা জাগিয়েও মুশফিকুর রহিম (১৫) ও তরুণ আরিফুল হক (১৫) খুব একটা জ্বলে উঠতে পারেননি। তরুণ মেহেদী হাসান মিরাজ ১১ রান করেন।

ছয় নম্বরে ব্যাট করতে নামা এই্ অভিজ্ঞ ব্যাটসম্যান দারুণ দৃঢ়তা দেখিয়ে একপাশ আগলে রেখেছেন। খেলেছেন ৩৫ রানের একটি দারুণ ইনিংস, যাতে তিনটি চার ও দুটি ছক্কার মার ছিল।

ক্যারিবীয়দের পক্ষে কেসরিক উইলিয়ামস ২৮ রানে চারটি এবং অ্যাশলি নার্স ও কিমো পল দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পান আন্দ্রে রাসেল।

ব্যাটে-বলে দুর্দান্ত ইনিংস উপহার দেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান আন্দ্রে রাসেল। আর কোয়ালিটি খেলোয়াড়ের পুরস্কার পান মাহমুদুল্লাহ রিয়াদ।

আগামী রোববার ও সোমবার বাংলাদেশ সময় সকালে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১