বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হোন: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i73379-বিদেশে_বাংলাদেশবিরোধী_প্রপাগান্ডার_বিরুদ্ধে_সোচ্চার_হোন_শেখ_হাসিনা
বিদেশে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা (অপপ্রচার) মোকাবিলায় কাজ করতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জনান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৪:৪৬ Asia/Dhaka
  • বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যেদর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যেদর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদেশে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা (অপপ্রচার) মোকাবিলায় কাজ করতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জনান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা। যার জন্য এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই, সব দিক থেকে। আর আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। সেজন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।

এদিকে আজ রাজধানীতে শুরু হয়েছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বৃহত্তম প্রদর্শনী টেক্সটেক বাংলাদেশ-২০১৯। চার দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পোশাক শিল্পের উন্নতির স্বার্থেই রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি গুরুতর বলেছেন।

শিল্পমন্ত্রী বলেছেন, তৈরি পোশাক খাতের বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ধারা ধরে রাখতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পোশাক শিল্পের অবদান বেশি। আমাদের নানা রকম বাধা পেড়িয়ে সামনে এগিয়ে যেতে হয়েছে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বিশ্ববাজারে আর সুবিধা পাওয়া যাবে না। সেই জন্য টিকে থাকতে হলে নতুন নতুন কৌশল বের করতে হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।