বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i9412-বিএনপি_নেতা_আসলাম_চৌধুরীকে_আটক_করেছে_মহানগর_গোয়েন্দা_পুলিশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীকে আটক করেছে পুলিশ। এ সময় আরও দুজনকে আটক করা হয়। আজ (রোববার) সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে এই তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৬ ১৫:৫২ Asia/Dhaka
  • বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরী
    বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীকে আটক করেছে পুলিশ। এ সময় আরও দুজনকে আটক করা হয়। আজ (রোববার) সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে এই তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মারুফ হোসেন সরদার -তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল খিলক্ষেত থানা এলাকা থেকে এদের আটক করেছে।

আসলাম চৌধুরীর একান্ত সহকারী নুরুল ইসলামের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আসলাম চৌধুরীকে কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কের মাথা থেকে আটক করা হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আসলাম চৌধুরী বৈঠক করেছেন এমন একটি খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার আজ সকালে সংবাদ সম্মেলনে বলেছেন, আসলাম চৌধুরীকে দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।

আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা আছে। তিনি কেবল দেশে নাশকতা করে ক্ষান্ত হননি, বিদেশেও গিয়েছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫