তুরস্কের বাংলাদেশ দূতাবাসে পালিত হল বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী  
https://parstoday.ir/bn/news/bangladesh-i95670-তুরস্কের_বাংলাদেশ_দূতাবাসে_পালিত_হল_বঙ্গমাতার_৯১তম_জন্মবার্ষিকী
আজ (৮ আগস্ট) ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তুরস্কের আংকারাস্থ বাংলাদেশ দূতাবাস ভার্চুয়ালি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন,  বঙ্গমাতা ছিলেন দুস্থ বাঙ্গালী নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আত্মনিয়োজিত। বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ০৮, ২০২১ ১৪:৩৪ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান
    রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান

আজ (৮ আগস্ট) ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তুরস্কের আংকারাস্থ বাংলাদেশ দূতাবাস ভার্চুয়ালি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন,  বঙ্গমাতা ছিলেন দুস্থ বাঙ্গালী নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আত্মনিয়োজিত। বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”।

অনুষ্ঠানে মহামান্য রাষ্টপতি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী কতৃর্ক প্রেরিত বাণী পাঠ করেন  মান্যবর রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান এনডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার ও মিশন উপ-প্রধান জনাব মোঃ রইস হাসান সরোয়ার। বাণী পাঠের পর শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জীবন ও কর্মের উপর ভিডিও প্রদর্শন করা হয়।

ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদানের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ও প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর নাসরিন আহমেদ, এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম, প্রাক্তন  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মিজ মেহের আফরোজ চুমকি এবং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি ডঃ মাকদুমা নারগিছ। বক্তাগ্ণ বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মিনী ও সঠিক পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেন।

তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের পর রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  করেন।

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।