-
মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ
এপ্রিল ০৪, ২০২৩ ১৪:৩৩মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
-
নগর পরিকল্পনায় এখনো উপেক্ষিত অগ্নিনিরাপত্তা, বাড়ছে আগুনের ঝুঁকি
এপ্রিল ০৪, ২০২৩ ১০:৫৫ঢাকাসহ সারা দেশের সব নগরকেন্দ্রে অগ্নিনিরাপত্তা পরিকল্পনা উপেক্ষা এবং বিল্ডিং কোড না মেনে ১০ থেকে ১২ তলা পর্যন্ত উঁচু ভবন নির্মাণ করায় অগ্নিকাণ্ডের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ ছাড়া সংকীর্ণ রাস্তার পাশে উঁচু ভবন নির্মাণ বাড়াচ্ছে আগুনের ঝুঁকি। জরুরি পরিস্থিতিতে ভারী যন্ত্রপাতিসহ ফায়ার সার্ভিসের যানবাহনের যাতায়াত বা প্রবেশকে সীমাবদ্ধ করার ফলে আরও বেশি হতাহতের ঘটনা ঘটছে। এতে আতঙ্কে আছেন নগরবাসী।
-
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৫০০০ দোকান, ৭০০ কোটি টাকা বরাদ্দ দাবি
এপ্রিল ০৪, ২০২৩ ১০:৩৮বাংলাদেশের রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
-
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও বিমানবাহিনী
এপ্রিল ০৪, ২০২৩ ০৬:২১বাংলাদেশের রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। বঙ্গবাজারের বঙ্গমার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
-
'বাংলাদেশে অগ্নিকাণ্ডের পেছনে শুধু বৈদ্যুতিক শর্টসার্কিটই নয়, মিথেন গ্যাসও দায়ী'
এপ্রিল ০৩, ২০২৩ ১২:৩৩প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন বস্তিতে লাগাতার অগ্নিকাণ্ড ঘটছে। গুলশানের কড়াইল বস্তিতে ছয় মাস অন্তর আগুন লাগার ঘটনা ঘটছে। পাশাপাশি মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ভাষানটেক, মালিবাগ এবং নারায়ণগঞ্জের ফতুল্লাসহ অন্যান্য বস্তিতে আগুনের খবর পাওয়া যায় প্রায়ই। সর্বশেষ গত সপ্তাহে রাজধানীর তেজগাঁওয়ের একটি বস্তিতে আগুনে ৫০টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
-
'ইভিএম নয়, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোটগ্রহণ হবে ব্যালটে'
এপ্রিল ০৩, ২০২৩ ১১:২১বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ (সোমবার) দুপুরে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
-
ঢাকায় আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত
এপ্রিল ০২, ২০২৩ ১৪:৪৪ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরানের বাংলা) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র উদ্যোগে আলোচনাসভা ও ইফতার পার্টির অনুষ্ঠিত হয়েছে।
-
কোনোরকম ভুল করলে বিস্ময়কর জবাব পাবে সৌদি আগ্রাসীরা
এপ্রিল ০২, ২০২৩ ১৪:১১যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যদি আবার নতুন করে হামলা চালায়, তারা যদি কোনোরকম ভুল করে তাহলে ইয়েমেনি সামরিক বাহিনী বিস্ময়কর জবাব দেবে। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (শনিবার) রাজধানী সানার কাছে একটি সামরিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন।
-
উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা অসাংবিধানিক ঘোষণা: আইন বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
এপ্রিল ০২, ২০২৩ ১৪:০৬বাংলাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন। গেল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
-
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে: আইনমন্ত্রী
এপ্রিল ০২, ২০২৩ ১৩:৩১ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে।প্রয়োজনে এ আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।তবে এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন,মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি।এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে।