ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে: আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i121400-ডিজিটাল_নিরাপত্তা_আইন_পরিবর্তনের_উদ্যোগ_নেয়া_হবে_আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে।প্রয়োজনে এ আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।তবে এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন,মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি।এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
এপ্রিল ০২, ২০২৩ ১৭:০১ Asia/Dhaka
  •  ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে।প্রয়োজনে এ আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।তবে এ আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন,মামলা কোনো সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে হয়নি।এ মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে।

এদিকে ভাত জোটে না লেখায় প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।অপপ্রচার চালানোও অপরাধ,এ জন্য মামলাও হতে পারে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে,আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে বা পরে হোক,সেই নির্বাচনে বিএনপির ভরাডুবি অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। #

পার্সটুডে/ বাদশাহ রহমান/ এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।