হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান অবশ্যই পাল্টা হামলা চালাবে 
https://parstoday.ir/bn/news/event-i140394-হানিয়ার_হত্যাকাণ্ডের_জবাবে_ইরান_অবশ্যই_পাল্টা_হামলা_চালাবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সুস্পষ্ট করে আবারো বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার পর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা করা ছাড়া ইরানের সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইল যাতে ইরানের বিরুদ্ধে আর হামলা করতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া জরুরি। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০২৪ ১৫:৩৯ Asia/Dhaka
  • হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে ইরান অবশ্যই পাল্টা হামলা চালাবে 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সুস্পষ্ট করে আবারো বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার পর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা করা ছাড়া ইরানের সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইল যাতে ইরানের বিরুদ্ধে আর হামলা করতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া জরুরি। 

গতকাল (বুধবার) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরি বৈঠকে আলী বাকেরি কানি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে সে ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষ্ক্রিয় থাকায় ইরানকে এখন তার সহজাত অধিকার প্রয়োগ করতে হবে, এছাড়া ইরানের সামনে দ্বিতীয় পথ খোলা নেই। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত কয়েক মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার ওপর গুপ্তহত্যা চালিয়েছে। এগুলো ইহুদিবাদী ইসরাইলের আঞ্চলিক এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পরিষ্কার উদাহরণ।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।