'কূটনীতিই এই সংকট সমাধানের সঠিক পথ'
হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতির মার্কিন অনুরোধ নাচক করল ইতালিও
-
হরমুজ প্রণালি
পার্স-টুডে: হরমুজ প্রণালিতে ইরান-বিরোধী সামরিক উপস্থিতির মার্কিন অনুরোধ নাকচ করে দিয়েছে দেশটির অন্য অনেক পশ্চিমা ও মিত্র দেশগুলোর মত ইতালিও।
হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতির মার্কিন অনুরোধ নাকচকারী দেশগুলো তালিকায় যুক্ত হয়ে রোম বলেছে, এই প্রণালিতে ইরানের বিরুদ্ধে জোট গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রচেষ্টা চালাচ্ছেন ইতালির সরকার তার বিরোধী। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন, কূটনীতিই এই সংকট সমাধানের সঠিক পথ। এর আগে গ্রিস, জাপান, জার্মানি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন ও অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি ও জোট গড়ে তোলার মার্কিন প্রস্তাব ও অনুরোধের নেতিবাচক জবাব দিয়েছে।
সংবাদ-মাধ্যম এক্সিউজ চারটি সংবাদ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য জোট গঠনের ব্যাপারে এ সপ্তা’র শেষ নাগাদ একটি ঘোষণা দিতে পারবেন। ট্রাম্প এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছেন প্রকাশ্যেই এবং এখন ন্যাটো জোটকে হুমকি দিয়ে বলেছেন, এই জোট মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে না আসলে তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।
মার্কিন হুমকি সত্ত্বেও এখনও কোনও দেশ মার্কিন সরকারের সহযোগী হতে প্রস্তুত বলে ঘোষণা করেনি। বিশ্বের বেশিরভাগ দেশ এই যুদ্ধকে মার্কিন যুদ্ধ বলে মনে করছে এবং এই সংঘাতে জড়িত না হওয়াকে তারা প্রাধান্য দিচ্ছে। #
পার্স টুডে/এমএএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।