সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) শাহাদাতের চল্লিশা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
https://parstoday.ir/bn/news/event-i158538-সাইয়্যেদ_আলী_খামেনেয়ীর_(রহ.)_শাহাদাতের_চল্লিশা_উপলক্ষে_চিত্রাঙ্কন_প্রতিযোগিতা
মুসলিম উম্মাহ’র অভিভাবক, ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতের চেহলাম বা চল্লিশা উপলক্ষে তাঁর ব্যক্তিত্ব ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং ত্যাগ ও প্রতিরোধের সংস্কৃতি প্রসারের লক্ষ্যে একটি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
(last modified 2026-04-17T10:43:48+00:00 )
এপ্রিল ১৭, ২০২৬ ১৫:৫৯ Asia/Dhaka
  • ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদীর হাতে সাইয়্যেদ আলী খামেনেয়ীর একটি চিত্রাঙ্কন উপহার দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার শ্রেয়সী
    ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদীর হাতে সাইয়্যেদ আলী খামেনেয়ীর একটি চিত্রাঙ্কন উপহার দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার শ্রেয়সী

মুসলিম উম্মাহ’র অভিভাবক, ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতের চেহলাম বা চল্লিশা উপলক্ষে তাঁর ব্যক্তিত্ব ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং ত্যাগ ও প্রতিরোধের সংস্কৃতি প্রসারের লক্ষ্যে একটি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‘মহান রাহবারের শাহাদাতের চল্লিশা উদযাপন কমিটি’-এ প্রতিযোগিতার আয়োজন করছে। অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে ১৩ বছর বয়স পর্যন্ত, দ্বিতীয় স্তরে ১৪ থেকে ২৪ বছর এবং তৃতীয় স্তরে ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার মূল বিষয় হবে হযরত ‘আয়াতুল্লাহ আল-উযমা শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর চিত্র অঙ্কন।

আগ্রহীরা এ-ফোর সাইজের সাদা কাগজে ছবি এঁকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে:

আলী নওয়াজ খান, বাসা নং ৫৮ (বন্ধন), সড়ক নং ৭/এ, ধানমন্ডি- ১২০৯, ঢাকা। মোবাইল নম্বর- ০১৩৩০৫৩০৪৯৬

প্রতিটি অঙ্কিত চিত্রের পেছনে অবশ্যই অংশগ্রহণকারীর নাম, বয়স ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।

প্রতিটি স্তরের সেরা ছয়টি চিত্রের জন্য মূল্যবান পুরস্কার প্রদান করা হবে (তিনটি মেয়ে ও তিনটি ছেলে)। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজক কমিটি সকল শিক্ষার্থী ও সৃজনশীল ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধার অনন্য প্রকাশ ঘটানোর আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএআর/১৭