'এই বোকাগুলো মনে করে আমি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ছিলাম না'
তোমরা বোকা ও হিংসুক: ইরানের সঙ্গে সমঝোতার সমালোচকদের প্রতি ট্রাম্প
-
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভ্যন্তরীণ সমালোচকদের জবাবে, যারা দাবি করেছেন যে তিনি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয় অবস্থান নিয়েছেন, তাদেরকে 'হিংসুক ও বোকা' বলে আখ্যায়িত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বৃহস্পতিবার) ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতার পর ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকে কেন্দ্র করে ওঠা অভ্যন্তরীণ সমালোচনার ঢেউয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইরানের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের সমালোচকদের উদ্দেশে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন:
“এই বোকাগুলো মনে করে আমি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ছিলাম না। অথচ শেয়ারবাজার এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে এবং তেলের দাম ‘ধসে’ পড়ছে। এরা হয় হিংসুক, নয়তো খারাপ মানুষ, অথবা একেবারেই বোকা। আমেরিকাকে আবার মহান করে তুলুন।”
আজ ভোরে, ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল পদ্ধতিতে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে স্বাক্ষর করেন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যস্থতাকারী হিসেবে দলিলটিতে স্বাক্ষর করেন।
ট্রাম্প যখন অভ্যন্তরীণ সমালোচনার কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন, তখন অনেকের মতে তিনি ইরানের বিরুদ্ধে একটি ভয়াবহ যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে কার্যত যুদ্ধ-পূর্ব অবস্থানেই ফিরে গেছেন। সমালোচকদের একটি বড় অংশ ট্রাম্পের ইরান নীতিকে ব্যর্থ বলে বর্ণনা করেছে। #
পার্স টুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।