মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনুন ও যুদ্ধ শেষ করুন: ডেমোক্র্যাট সিনেটের
https://parstoday.ir/bn/news/event-i161816-মার্কিন_সেনাদের_দেশে_ফিরিয়ে_আনুন_ও_যুদ্ধ_শেষ_করুন_ডেমোক্র্যাট_সিনেটের
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বার্তায় বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  দেশের জনগণের আস্থা হারিয়েছেন পুরোপুরি এবং ট্রাম্পের প্রেসিডেন্সি একটি পরিপূর্ণ বিপর্যয়।
(last modified 2026-07-30T13:31:39+00:00 )
জুলাই ৩০, ২০২৬ ১৯:১৬ Asia/Dhaka
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার
    মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বার্তায় বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  দেশের জনগণের আস্থা হারিয়েছেন পুরোপুরি এবং ট্রাম্পের প্রেসিডেন্সি একটি পরিপূর্ণ বিপর্যয়।

চাক শুমার সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় সিএনএন-এর করা এক জরিপের উল্লেখ করে লেখেন: ৭২ শতাংশ আমেরিকান ইরানের বিরুদ্ধে  যুদ্ধের বিরোধী, ৭৯ শতাংশ পেট্রোলের দাম নিয়ে ট্রাম্পের করা কাজের বিরোধী, ৭৩ শতাংশ মনে করেন তার অগ্রাধিকার ভুল, এবং যারা মনে করেন ট্রাম্প খরচ কমানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা করেননি তাদের সংখ্যা ৭১ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন যে ট্রাম্প আমেরিকান জনগণের আস্থা পুরোপুরি হারিয়েছেন এবং যখন আমেরিকানদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ বলেন যে আপনি দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, তখন আপনার পথ পরিবর্তন করাই ভালো।

যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা আরও উল্লেখ করেছেন যে, এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ইসলামি প্রজাতন্ত্র ইরানের অসংখ্য ক্ষেপণাস্ত্র বা রকেট ও ড্রোন হামলার সম্মুখীন হচ্ছে এবং তিনি যোগ করেন: মিথ্যা প্রচার ও হতাহতের সংখ্যা গোপন করা রকেট উড্ডয়ন বন্ধ করবে না বা মার্কিন বাহিনীকে বিপদ থেকে দূরে সরিয়ে রাখবে না।

তিনি আরও মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান এবং স্পষ্টভাবে বলেছেন: যুদ্ধ শেষ করুন।

শুমার অন্য এক বার্তায় আরও মন্তব্য করেন: ট্রাম্প দুই বছর ধরে আমেরিকানদের স্বার্থ ও কল্যাণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং আগামী নভেম্বরের নির্বাচনে আমেরিকান জনগণ তার জবাব দেবে। #

পার্সটুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।