-
চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
জুন ০৭, ২০২৬ ১৭:৩৮বাংলাদেশের রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
-
দিল্লিতে ‘ককরোচ জনতা’র জোয়ার: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জেন-জি’র বিশাল সমাবেশ
জুন ০৬, ২০২৬ ১৬:৫৭নিটসহ (NEET) বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
-
লালমনিরহাট, মেহেরপুর ও নওগাঁ সীমান্তে বিএসফের পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি
জুন ০৬, ২০২৬ ১৫:১৭বাংলাদেশের তিনটি ভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৫৬ জনকে বাংলাদেশে পুশ ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সীমান্তবাসীর যৌথ ও কঠোর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত রাতের আঁধারে বিএসএফ তাদের নিজস্ব নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
-
রঙে-উৎসবে ঈদে গাদির: ছবিতে তেহরানের ১০ কিলোমিটারের মিলনমেলা
জুন ০৫, ২০২৬ ১৮:৪২ঐতিহাসিক বিদায় হজের স্মৃতিবিজড়িত দিনটিকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাজধানী তেহরানের ১০ কিলোমিটার দীর্ঘ সড়ক পরিণত হয়েছিল এক অভূতপূর্ব উৎসবের নগরীতে।
-
ইরানবিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধে মূল ভূমিকা রেখেছিল ‘স্টারলিংক’: রিপোর্ট
জুন ০৫, ২০২৬ ১৮:১৪ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক নেটওয়ার্কের ভূমিকা ফাঁস করে দিয়েছে একটি নতুন প্রতিবেদন। এতে বলা হয়েছে, বেসামরিক অবকাঠামো হিসেবে বাজারজাত করা এই প্রযুক্তিটি ইসলামি প্রজাতন্ত্রের ওপর চালানো প্রাণঘাতী হামলার একটি অবিচ্ছেদ্য উপাদানে পরিণত হয়েছিল।
-
‘কাজ করা যাচ্ছে না’—কলকাতার মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন ফিরহাদ হাকিম
জুন ০৫, ২০২৬ ১৬:৫৯ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। আজ (শুক্রবার) কলকাতা পুরসভায় সংবাদ সম্মেলন করে তিনি তাঁর পদত্যাগের ঘোষণা দেন। পরে পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
-
তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব বাংলাদেশের, সাংস্কৃতিক বিনিময় চুক্তি সই
জুন ০৫, ২০২৬ ১৬:০৫বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
-
মিরপুরে বৃদ্ধা মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে পদ থেকে সরাল সরকার
জুন ০৩, ২০২৬ ২০:১৮বাংলাদেশের রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে, যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
-
ঘুমের মধ্যেই আগুন, দিল্লির হোটেলে প্রাণ গেল ২১ জনের
জুন ০৩, ২০২৬ ১৭:০৪ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আগুন থেকে বাঁচতে আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে কয়েকজনকে লাফিয়ে পড়তেও দেখা গেছে। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
-
বাংলাদেশে বিদ্যুতের দাম পাইকারিতে ১৯.৮৫% এবং খুচরাতে ১৭% বাড়ল
জুন ০৩, ২০২৬ ১৬:৩২বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে গড়ে ১৬.৬৮ শতাংশ।