-
‘রাশিয়া-ইরান সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চেয়েছিলেন রায়িসি’
মে ২৯, ২০২৪ ০৭:০৮পশ্চিমা দেশগুলো ইরান-রাশিয়া সম্পর্কে ফাটল ধরাতে পারবে না বলে প্রত্যয় জানিয়েছেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ- ফেডারেল কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তান্তিন কোসাচেভ।
-
গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করুন: নিরাপত্তা পরিষদকে ওআইসি
মে ২৯, ২০২৪ ০৬:৫৮গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহর বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলাকে ‘জঘন্য গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি।
-
নাৎসী ইসরাইলের কোনো ভবিষ্যৎ নেই: হিজবুল্লাহ প্রধান
মে ২৯, ২০২৪ ০৬:৪৮ইহুদিবাদী ইসরাইলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসী সরকারের সঙ্গে তুলনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের ৩ দেশ: ইসরাইলের ক্ষোভ
মে ২৮, ২০২৪ ১৭:২২স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ (মঙ্গলবার) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এই ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দখলদার ইসরাইল।
-
‘ইহুদিবাদী মন্ত্রিসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে’
মে ২৮, ২০২৪ ১০:২৩ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বর্বর আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে। তারা রাফাহ আগ্রাসন বন্ধ করে বন্দী বিনিময় আলোচনার ওপর গুরুত্ব দিতে চাইছে। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে।
-
প্রেসিডেন্ট রায়িসি সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন: পাক সেনা প্রধান
মে ২৮, ২০২৪ ০৯:৪৮পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সাথে টেলিফোনে কথোপকথনে জোর দিয়ে বলেছেন যে, শহীদ প্রেসিডেন্ট রায়িসি ইরানের জন্য নয় বরং সমগ্র মুসলিমদের জন্য গৌরব ও সম্মানের ছিলেন। তার সমস্ত প্রচেষ্টা ছিল বিশ্বের সমগ্র মুসলমানকে ঐক্যবদ্ধ করা। তাই আমরা এবং পাকিস্তানের জনগণ এই বিরাট ক্ষতির বিষয়টি খুব ভালো করেই বুঝতে পারছি।
-
রাফাহ হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ
মে ২৮, ২০২৪ ০৯:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে তাঁবু দিয়ে নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। এই ঘটনা ইসরাইলের যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ।
-
লোহিত সাগর ও ভারত মহাসাগরে ৫টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা
মে ২৮, ২০২৪ ০৯:০৪লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। এর মধ্যে আমেরিকার দুটি ডেস্ট্রয়ার রয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
-
রাফাহ সীমান্তে ইসরাইলের গুলিতে মিসরের সেনা নিহত
মে ২৮, ২০২৪ ০৯:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে ইহুদিবাদী ইসরাইল ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিসরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে।
-
‘রাফাহ শহরে ইসরাইলিদের নির্বোধ শিশুহত্যা বন্ধ করতে হবে’
মে ২৮, ২০২৪ ০৮:২২জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যে নির্বোধের মতো শিশু হত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। গত রোববার ইহুদিবাদী ইসরাইল রাফাহ শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করার পর ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল এই আহ্বান জানালেন।