২০০ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে ভারত নিচ্ছে ২য় পরমাণু সাবমেরিন
-
আইএনএস চরকা
রাশিয়ার কাছ থেকে দ্বিতীয় পরমাণু সাবমেরিন সংগ্রহ করছে ভারত। এটি ২০২০-২১ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে। আজ (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পর ২০০ কোটি ডলারের এ চুক্তি সই করেছে রাশিয়া এবং ভারত। আকুলা-২ শ্রেণীর সাবমেরিনটি ভারতকে লিজ হিসেবে দেয়া হবে।
গোয়ায় ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে চলতি মাসের ১৫ তারিখে এ চুক্তি সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু চুক্তির বিষয়টি এর আগে প্রকাশ করা হয় নি। বিষয়টি সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের কৌশলগত মঞ্চের আওতায় থাকায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নৌবাহিনী এ নিয়ে কোনো তথ্য দেয় নি। কিন্তু রুশ দৈনিক ভেদোমোস্তির কলামিস্ট আলেক্সি নিকোলস্কি প্রথম এ বিষয়ে খবর প্রকাশ করেন।
ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে আইএনএস চরকা নামের আকুলা-২ শ্রেণীর একটি পরমাণু সাবমেরিন রয়েছে। ২০১২ সালের ৪ এপ্রিল এটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি রাশিয়ার কাছ থেকে ১০ বছরের জন্য লিজ নেয়া হয়েছিল।
আকুলা-২ শ্রেণীকে অত্যাধুনিক সাবমেরিন হিসেবে বিবেচনা করা না হলেও একে অন্যতম সর্বাধুনিক পরমাণু সাবমেরিন হিসেবে গণ্য করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২০