সিপিইসি নিয়ে পাকিস্তান এবং চীনের কাছে প্রতিবাদ জানাল ভারত
পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্প ভারত উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মধ্যে দিয়ে এ প্রকল্প নির্মাণ করা হচ্ছে এবং এতে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে।
নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ কথা জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি বলেন, পাকিস্তান এবং চীন উভয়ের কাছেই সিপিইসি নিয়ে নিজ উদ্বেগের কথা ভারত জানিয়েছে। তিনি জানান, সিপিইসি ভারতীয় সার্বভৌম ভূমির ওপর দিয়ে গেছে বলে নয়াদিল্লি দেশ দু’টিকে অবহিত করেছে।
নির্মাণাধীন সিপিইসি প্রকল্পে চীন ৬০০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এ প্রকল্পের মধ্য দিয়ে পাকিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় চীনের সংযোগ ঘটবে। বহুকোটি ডলারের এ উচ্চাভিলাষী প্রকল্প সড়ক এবং রেলপথ সংযোগের মাধ্যমে গড়ে উঠবে।
পাক-চীন এ প্রকল্প নিয়ে ভারত নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভারতীয় কোনো কোনো নিরাপত্তা বিশ্লেষক অভিযোগ করছেন, এর মাধ্যমে ভারতকে অবরোধ করা হচ্ছে। এ ছাড়া, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে পেশী শক্তিও প্রদর্শন করছে চীন।#
পার্সটুডে/মূসা রেজা/২৪