'যুদ্ধ লাগলে রাসায়নিক অস্ত্রে আক্রান্ত হতে পারে ভারত'
https://parstoday.ir/bn/news/india-i33838-'যুদ্ধ_লাগলে_রাসায়নিক_অস্ত্রে_আক্রান্ত_হতে_পারে_ভারত'
যুদ্ধক্ষেত্রে চীন কিংবা পাকিস্তান প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এই নিয়ে দ্বিতীয় দফা ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে এ রকম হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৭ ২০:৪১ Asia/Dhaka
  • ভারতে তৈরি পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী যান
    ভারতে তৈরি পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী যান

যুদ্ধক্ষেত্রে চীন কিংবা পাকিস্তান প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এই নিয়ে দ্বিতীয় দফা ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে এ রকম হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও’র এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির সেনাপ্রধান। এ অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কাছে পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী যান বা এনবিসিআরভি হস্তান্তর করা হয়। পাশাপাশি হস্তান্তর করা হয় এসব পরিস্থিতিতে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ওষুধও।

এর আগে, সীমিত যুদ্ধে ভারতের বিরুদ্ধে এ ধরনরে অস্ত্র ব্যবহারের বিষয়ে আশংকা ব্যক্ত করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকার।#

পার্সটুডে/মূসা রেজা/২