পেজেশকিয়ান: নিজেদের অধিকারের প্রশ্নে আমরা দৃঢ় অবস্থানে আছি
জুলাই ০৮, ২০২৬ ২০:৩০ Asia/Dhaka
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের আচরণ দেশটির বহুল পরিচিত পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।
পার্সটুডের খবরে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, "বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন সরকারের আচরণ দেশটির বহুল পরিচিত পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। নিয়ম লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বীদের অপমান, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রতারণা— ইরান এ ধরনের আচরণ প্রত্যাখ্যান করে। নিজেদের ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা দৃঢ়ভাবে অটল রয়েছি।"
পার্সটুডে/এমবিএ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ