ইসলামী বিপ্লবের নেতা: হিজবুল্লাহর মুজাহিদদের সমর্থন করা ইরানের কৌশলগত নীতি
https://parstoday.ir/bn/news/iran-i161698-ইসলামী_বিপ্লবের_নেতা_হিজবুল্লাহর_মুজাহিদদের_সমর্থন_করা_ইরানের_কৌশলগত_নীতি
পার্সটুডে— ইসলামী বিপ্লবের নেতা হিজবুল্লাহর মহাসচিব এবং সংগঠনটির ঈমানদার ও সাহসী যোদ্ধাদের আনুগত্যের চিঠির জবাবে বলেছেন, লেবাননের মুজাহিদদের প্রতি সমর্থন দেওয়া ইরানের কৌশলগত নীতি এবং তা অব্যাহত থাকবে।
(last modified 2026-07-27T00:59:02+00:00 )
জুলাই ২৭, ২০২৬ ০৬:৩৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী
    আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী

পার্সটুডে— ইসলামী বিপ্লবের নেতা হিজবুল্লাহর মহাসচিব এবং সংগঠনটির ঈমানদার ও সাহসী যোদ্ধাদের আনুগত্যের চিঠির জবাবে বলেছেন, লেবাননের মুজাহিদদের প্রতি সমর্থন দেওয়া ইরানের কৌশলগত নীতি এবং তা অব্যাহত থাকবে।

তিনি এক বার্তায় আরও বলেছেন- ইসলামী প্রজাতন্ত্র ইরান লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের পরিপূর্ণ ও নিঃশর্ত অবসানকে আগ্রাসী আমেরিকার সঙ্গে চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান-সংক্রান্ত সমঝোতার প্রথম শর্ত হিসেবে নির্ধারণ করেছে।

ইরানের সবোর্চ্চ নেতার বার্তাটিতে বলা হয়েছে-

বিসমিল্লাহির রহমানির রহিম 

হে ঈমানদারগণ! ঐ কাফিরদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের আশেপাশে অবস্থান করছে, যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা খুঁজে পায়। (সূরা তওবা, ১২৩)

লেবাননের হিজবুল্লাহর সম্মানিত মহাসচিব হুজ্জাতুল ইসলাম শেখ নাঈম কাসেম (আল্লাহ তাঁর সম্মান অটুট রাখুন) এবং হিজবুল্লাহর সকল আত্মত্যাগী, ধৈর্যশীল, অবিচল কমান্ডার ও যোদ্ধাদের উদ্দেশে বলছি-আপনাদের ওপর আল্লাহর সালাম, রহমত ও বরকত  বর্ষিত হোক।

হে আমার প্রিয় ভাই ও সন্তানরা, হে বিজয়ী হিজবুল্লাহর ঈমানদার ও সাহসী যোদ্ধারা, আপনাদের পাঠানো চিঠি প্রশংসনীয় ও সম্মানের যোগ্য। আপনাদের বার্তা আল্লাহর বাণীকে সমুন্নত করার লক্ষ্যে আপনাদের ধৈর্য, অবিচলতা ও দৃঢ়তার পরিচয় বহন করে। এটি পবিত্র কোরআনের প্রতিশ্রুতির প্রতি আপনাদের অটল বিশ্বাস এবং ইমাম খোমেনি ও শহীদ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনেয়ীর মহান আদর্শের প্রতি আপনাদের অঙ্গীকারের প্রতিফলন।

বর্তমানে যখন বিশ্বের জাতিগুলো মানুষের জীবন ও প্রজন্মের ধ্বংসকারী মার্কিন সরকার এবং অপরাধী জায়নবাদীদের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত, তখন জিহাদ ও প্রতিরোধের পথ ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই।

প্রতিরোধের এই পথে অবিচল থাকা সত্যের পথে থাকা মুজাহিদদের জন্য আল্লাহর প্রতিশ্রুত বিজয় বয়ে আনবে। “আর মুমিনদের সাহায্য করা তো আমাদেরই দায়িত্ব।” (সূরা রূম, ৪৭)

বর্তমানে হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েল ও তার সমর্থকদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে জিহাদি সংগঠনগুলোর অগ্রদূত হিসেবে অটল শিলাখণ্ডের মতো দাঁড়িয়ে আছে। তাদের এই অবিচলতা বিশ্বজুড়ে স্বাধীনচেতা জাতিগুলোর জন্য বৈশ্বিক ঔদ্ধত্যের জুলুম থেকে মুক্তির এক অনুপ্রেরণাদায়ক বার্তায় পরিণত হয়েছে।নিঃসন্দেহে এই মহান অর্জনের একটি উল্লেখযোগ্য অংশ লেবাননের জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের ধৈর্য, মহানুভবতা, আত্মত্যাগ ও সহযোগিতার ফল।

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামী বিপ্লবের শহীদ নেতার নীতির ধারাবাহিকতায়  (হিজবুল্লাহর) মুজাহিদদের প্রতি সমর্থনকে তার কৌশলগত নীতি হিসেবে নির্ধারণ করেছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের পরিপূর্ণ ও নিঃশর্ত অবসানকে আগ্রাসী আমেরিকার সঙ্গে চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান-সংক্রান্ত সমঝোতার প্রথম শর্ত হিসেবে নির্ধারণ করেছে। 

আল্লাহর রহমত ও অশেষ অনুগ্রহ বর্ষিত হোক হিজবুল্লাহর শহীদ, আহত, ধৈর্যশীল পরিবারগুলোর ওপর এবং আল্লাহর পথে হিজরতকারী সেইসব মানুষের ওপর, যারা ধৈর্যের সঙ্গে সব কষ্ট সহ্য করেছেন।

হিজবুল্লাহর শহীদদের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পবিত্র আত্মার প্রতি আল্লাহর সালাম।

প্রতিরোধ ফ্রন্টের সকল অগ্রজ কমান্ডার এবং শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সেইসব শহীদ সঙ্গীদের প্রতিও আল্লাহর সালাম, যারা ইসলামী প্রতিরোধের চারাগাছকে এমন এক সুদৃঢ় বৃক্ষে পরিণত করেছেন, যার শিকড় দৃঢ় এবং যার শাখা-প্রশাখা আকাশচুম্বী।

হিজবুল্লাহর যোদ্ধারা তাদের জিহাদ ও প্রতিরোধের মাধ্যমে সমগ্র মুসলিম বিশ্বে লেবাননের জন্য সম্মান ও মর্যাদা বয়ে এনেছেন।

আমি আশা করি যুগের ইমামের (আল্লাহ তাঁর পবিত্র আবির্ভাব ত্বরান্বিত করুন) কল্যাণময় দোয়ার বরকতে মহান আল্লাহর নানাবিধ অনুগ্রহ ও রহমত প্রতিরোধের সকল মুজাহিদ, শহীদ, যোদ্ধাহত, বাস্তুচ্যুত এবং তাঁদের ধৈর্যশীল পরিবারগুলোর ওপর বর্ষিত হবে।#

পার্সটুডে/এস এ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।