সিরিয়ার পুনর্গঠন সহায়তায় ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i56138-সিরিয়ার_পুনর্গঠন_সহায়তায়_ইরান_সম্পূর্ণভাবে_প্রস্তুত_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করতে তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৮ ১৯:০৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (ডানে) ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (ডানে) ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করতে তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

আজ শনিবার এক বার্তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রেসিডেন্ট রুহানি বলেন, “যেভাবে ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে ঠিক তেমনি সিরিয়ার পুনর্গঠনে সমস্ত শক্তি নিয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে।”

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া

সিরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানান ড. হাসান রুহানি। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল ফ্রান্স থেকে সিরিয়া স্বাধীনতা লাভ করে এবং ২১ এপ্রিল সিরিয়া থেকে ফরাসি শেষ সেনাদল চলে যায়।   

ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের স্বাধীনতা অর্জনের জন্য সিরিয়ার জনগণ অতীতে আত্মত্যাগ করেছেন এবং ঠিকই দেশ থেকে বলদর্পী শক্তিকে বের করে দিতে সক্ষম হয়েছেন। একইভাবে সিরিয়ার জনগণ এখন নিরলসভাবে শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলা ও দেশ রক্ষার চেষ্টা করছেন এবং প্রতিদিন বিজয় লাভ করছেন। সিরিয়ার জনগণ পূর্ণ বিজয় অর্জন না করা পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের পাশে থাকবে বলেও প্রেসিডেন্ট রুহানি উল্লেখ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১