পম্পেও’র ইরান-বিদ্বেষী বক্তব্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i67116-পম্পেও’র_ইরান_বিদ্বেষী_বক্তব্যকে_মনস্তাত্ত্বিক_যুদ্ধ_বলল_তেহরান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাম্প্রতিক ইরান-বিদ্বেষী বক্তব্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ইরান বিরোধী নীতি বাস্তবায়নে আমেরিকার ব্যর্থতার ফসল বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাত পিশে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৯ ১৫:২৯ Asia/Dhaka
  • হেশমাতুল্লাহ ফালাহাত পিশে
    হেশমাতুল্লাহ ফালাহাত পিশে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাম্প্রতিক ইরান-বিদ্বেষী বক্তব্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ইরান বিরোধী নীতি বাস্তবায়নে আমেরিকার ব্যর্থতার ফসল বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাত পিশে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হওয়ার কারণে এখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, তারা ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করতে চান।

পম্পেও সম্প্রতি দাবি করেছিলেন, ইরানের শাসনব্যবস্থাকে পরিবর্তন এবং দেশটির জনগণকে স্বস্তি দেয়ার জন্য ওয়াশিংটন তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।  

 মাইক পম্পেও

ফালাহাত পিশে এ সম্পর্কে আরো বলেন, ইরান-বিদ্বেষী নীতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ব্যর্থ হয়েছেন তার প্রমাণ পাওয়া যায়, তেহরানের সঙ্গে তার আলোচনায় বসার আকুতি থেকে। তিনি বহুবার প্রকাশ্যে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর একাধিকার ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও তেহরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে কোনো আলোচনা হবে না। এ ছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ কখনো কারো চাপের মুখে আলোচনায় বসে না। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫