"নতুন আঙ্গিকে 'প্রিয়জন' নিঃসন্দেহে আমাদের কাছে বিরাট পাওয়া"
https://parstoday.ir/bn/news/iran-i83789-নতুন_আঙ্গিকে_'প্রিয়জন'_নিঃসন্দেহে_আমাদের_কাছে_বিরাট_পাওয়া
আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান পারস্যের প্রতিভা, বিশ্বের গর্ব। ইরানি মনীষীরা যেভাবে ইরানি, ইসলামী এবং বিশ্ব- সভ্যতাকে সমৃদ্ধ করেছেন তার চমৎকার আলেখ্য ও আলোক-সম্পাত দেখা যায় ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১২, ২০২০ ১১:১৯ Asia/Dhaka

আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান পারস্যের প্রতিভা, বিশ্বের গর্ব। ইরানি মনীষীরা যেভাবে ইরানি, ইসলামী এবং বিশ্ব- সভ্যতাকে সমৃদ্ধ করেছেন তার চমৎকার আলেখ্য ও আলোক-সম্পাত দেখা যায় ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে।

অনুষ্ঠানটি নিয়মিত শুনছি এবং প্রিয় দেশ ইরান সমন্ধে কতনা অজানা বিষয় জানতে পারছি। সমৃদ্ধ করতে পারছি নিজের জ্ঞান ভাণ্ডারকে। আন্তরিক ধন্যবাদ রেডিও তেহরান কে সুন্দর, আকর্ষণীয় ও তথ্যসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য।

কথাবার্তায় ভারত ও বাংলাদেশের সংবাদ শিরোনাম ও সংক্ষিপ্ত ব্যাখ্যা খুবই উপযোগী। খুব ভালো লাগে। ঘরে বসে বিভিন্ন সংবাদপত্রে চোখ বুলিয়ে নেওয়ার, এর থেকে আর ভালো উপায় নেই। তাই আন্তরিক ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগকে। 

ইসলাম ও মহানবী (স.) সম্পর্কে বিভিন্ন যুগে পশ্চিমাদের মতামত নিয়ে নতুন ধারাবাহিক আলোচনা 'প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা)' প্রতিটি পর্ব নিয়মিত শুনছি। ইসলাম ও মহানবী (সা) নিয়ে বিশ্লেষণ মূলক আলোচনা দারুণভাবে উপভোগ করছি নিয়মিতভাবে। 

মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন, মাসিক কুইজ এবং নতুন আঙ্গিকে 'প্রিয়জন' নিঃসন্দেহে আমাদের কাছে বিরাট পাওয়া। আমরা আশাকরি রেডিও তেহরান এভাবেই আমাদের পাশে থাকবে।

সকলে ভালো থাকবেন। সালাম ও শুভেচ্ছা। খোদা হাফেজ।

 

হাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব. 

পোষ্ট ও গ্রাম: চুপী, জেলা: পূর্ব বর্ধমান

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।