শ্রোতাদের মতামত
'ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি ছিল হৃদয়স্পর্শী'
আসসালামু আলাইকুম। শত চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে আর্কাইভে শুনলাম আমার প্রিয় রংধনুর বিশেষ অনুষ্ঠানটি। কবিতা ও গানের সুরের মূর্ছনায় বিভোর হয়ে গিয়েছিলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা)-কে ভালোবাসার কারণ যেভাবে ব্যক্ত করল অয়ন, তাসমিয়া ও ইরফানুল হক তা শুনে আমি ভীষণভাবে অভিভূত হয়েছি।
অয়নের 'শানে খায়রুল বাশার', তাসমিয়ার 'এল বিশ্ব নবী' এবং অনাহিতার শেখ সাদির ফার্সি কবিতা আবৃত্তি আমাকে মুগ্ধ করেছে। তাদের সুন্দর বাচনভঙ্গি শ্রোতাদের মন জয় করেছে। ইরফানুল হকের কণ্ঠে আরবি নাতে রাসূলটি ছিল চমৎকার। হৃদয়স্পর্শী এই অনুষ্ঠান শুনতে শুনতে কখন যে সময় শেষ হলো বুঝতেই পারিনি।
এমন মনোমুগ্ধকর অনুষ্ঠান যিনি আমাদের উপহার দিলেন সেই আশরাফ ভাইকে জানাই আমার অন্তরের সুগভীর ভালোবাসা ও শুভেচ্ছা।
শেষ করার আগে কবি কাজী নজরুল ইসলামের ফাতেহা-ই দোয়াজ-দহম কবিতার কয়েকটি লাইন-
'সাবে ইন'
তাবে ঈন্
হ'য়ে চিল্লায় জোরে 'ওই ওই নাবে দীন্'
ভয়ে ভুমি চুমে 'লাত, মানাত'- এর ওয়ারেশীন।
রোয়ে ওয্ যা হোবল ইবনিস্ খারজিন্-
কাশে জীন্।
'কোন যাদুমণি এলি ওরে' বলি রোয়ে মাতা আমিনায়,
খোদার হবিবে বুকে চাপি' আহা বেচে আজ স্বামী নাই!
দূরে আব্দুল্লাহর রুহ কাদে 'ওরে আমিনারে 'গমি' নাই--!
দেখ সতী তব কোলে কোন চাঁদ,সব ভর্ পুর 'কমি' নাই!
'এয় ফর জন্দ'--
হায় হরদম্
ধায় দাদা মোত্ লেব কাদি,-- গায় ধুলা কর্দম!
'ভাই। কোথা তুই?' বলি বাচ্চারে কোলে কাদিছে হামজা দুর্দম!
ওই দিকহারা দিকশার হ'তে জোর-শোর আসে, ভাসে 'কলাম'--
এয় শামসুজ্জোহা বদরুদ্দোজা কামারোজ্জমা সালাম।
সালামান্তে,
নিজামুদ্দিন সেখ
সভাপতি , ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।