-
মার্কিন তেল-গ্যাস কোম্পানিকে টার্গেট করার হুমকি দিল ইরান
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ২০:৩২পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, “আমাদের সম্পদে হামলা করলে আপনারাও হামলার শিকার হবেন। আমরা এর সক্ষমতা আগেই প্রমাণ করেছি। আপনাদের যেসব সামরিক ঘাঁটি এখন অচল হয়ে গেছে, সেগুলোকেই জিজ্ঞেস করুন।”
-
ইরানের হাতে যুদ্ধের সমীকরণ বদলে যাবে ভাবতেও পারে নি শত্রুরা: কমান্ডার
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ২০:০৩পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হায়দারি বলেছেন, শত্রু ধারণাই করতে পারেনি যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধের সমীকরণ বদলে দিয়ে সংঘাতের ক্ষেত্রকে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করতে সক্ষম হবে।
-
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রয়েছে: জেনারেল রেজায়ি
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১১:০৭পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে—এটি ‘বড় মিথ্যা’।
-
হরমুজের অনিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের ‘উল্টো বয়ান’, কড়া জবাব ইরানের
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১০:৩৫পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ওয়াশিংটনের বয়ান অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে তার খরচ পুরো বিশ্বকে বহন করতে হবে। একই সঙ্গে বাস্তবতাকে উল্টে দিয়ে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা ও নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইরানকেই দায়ী করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
-
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারীরা হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ০৯:৪৬পার্সটুডে: ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন ‘হরমুজ প্রণালীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাবের ৯ নম্বর ধারা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, যেসব দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করবে কিংবা শত্রুতামূলক পদক্ষেপ নেবে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অধিকার হারাবে।
-
মেজর জেনারেল আবদুল্লাহি: ৮০ বছর ধরে মার্কিনীরা ইরানের কাছ থেকে শুধু ‘না’ শুনে আসছে
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ২১:০৬পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং কেন্দ্রীয় হজরত খাতামুল-আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার বলেছেন, “আমরা আত্মসমর্পণ করব না, আর শত্রুও মনস্তাত্ত্বিক যুদ্ধে বিজয়ী হতে পারবে না।”
-
কলিবফের কড়া হুঁশিয়ারি: সমানুপাতিক জবাবের যুগ শেষ
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১৯:১০পার্সটুডে – ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী কর্তৃক মার্কিন ঘাঁটিগুলোতে নিক্ষিপ্ত প্রবল আঘাতগুলো আমেরিকার নেতৃত্বকে এক চরম অসহায়ত্বের মধ্যে ফেলেছে।
-
ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরোধ সক্ষমতা আরও বাড়াচ্ছে: সেনা কমান্ডার
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১৮:৩৫পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানের জনগণ অপরাজেয়। তিনি বলেন, যতদিন জনগণ দেশের পাশে দৃঢ়ভাবে অবস্থান করবে, ততদিন কোনো শক্তিই ইরানকে পরাজিত করতে পারবে না।
-
মি. রুহানি, মূল দ্বন্দ্ব হলো ‘প্রতিরোধ ও আত্মসমর্পণ’ অন্য কিছু নয়: বোরুজেরদি
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১৬:৫১পার্সটুডে-বড় শক্তিগুলোর সঙ্গে জনগণ আরও '২০ বছর যুদ্ধ করতে প্রস্তুত কি না'-হাসান রুহানির এই বক্তব্য সমালোচনার মুখে পড়েছে।
-
মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারে হামলা: আইআরজিসি
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১৩:৪০পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমানবাহিনী (আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও শিশু-হত্যাকারী’ সেনাবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।