-
বিপ্লব পরবর্তী প্রজন্ম বিচিত্র ষড়যন্ত্র সত্ত্বেও পথ খুঁজে পেয়েছে: রায়িসি
এপ্রিল ২৮, ২০২৩ ১১:৪৩ইরানের প্রেসিডেন্ট বলেছেন: বিপ্লবের কল্যাণে আজ ইসলামী বিপ্লব বিজয় পরবর্তী প্রজন্ম তাদের শত্রু-মিত্রকে চিনতে পেরছে। সকল ষড়যন্ত্র সত্ত্বেও তারা তাদের পথ খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছে ইরান
এপ্রিল ২৮, ২০২৩ ১০:১৯ওমান সাগর থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটি একটি ইরানি নৌযানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এটিকে আটক করে ইরানের পানিসীমায় নিয়ে আসা হয়েছে।
-
লেবাননে নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ চুক্তিকে সমর্থন করে ইরান
এপ্রিল ২৭, ২০২৩ ১৩:৪৪ইরান লেবাননের মঙ্গল ছাড়া আর কিছুই চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেন। আজ বৈরুতে লেবাননি সমকক্ষ আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন: নয়া প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে লেবাননের রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে-কোনো সমঝোতাকে ইরান জোরালো সমর্থন জানায়। প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আরব দেশের কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
-
অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ান: কাজাখ প্রেসিডেন্টকে রায়িসি
এপ্রিল ২৭, ২০২৩ ০৯:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কাজাখস্তানের মধ্যে বর্তমানে দ্বিপক্ষীয় যে সম্পর্ক রয়েছে তাতে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সন্তোষ প্রকাশ করেছেন তবে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
-
পরমাণু চুক্তি উজ্জীবনের সুযোগ হারানো হবে বিশাল ভুল: রাশিয়া
এপ্রিল ২৭, ২০২৩ ০৬:৫৫রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করা হবে মস্তবড় ভুল। মস্কো আরো বলেছে, যারা এই বহুজাতিক চুক্তি ধ্বংস করেছে এটিকে আবার কার্যকর করার দায়দায়িত্ব তাদের।
-
ইরানের সুপ্রিম কোর্টে সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের মৃত্যুদণ্ডাদেশ বহাল
এপ্রিল ২৭, ২০২৩ ০৬:৩৪যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট।
-
শত্রুর বিমান ও ইলেকট্রনিক সরঞ্জামের ফিঙ্গারপ্রিন্ট ইরানের হাতে
এপ্রিল ২৬, ২০২৩ ১৫:৫৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রিক ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমির রাস্তেগারি বলেছেন, শত্রুরা যেসব ইলেকট্রনিক মিলিটারি ইকুইপমেন্ট ব্যবহার করে তার ফিঙ্গাগার প্রিন্ট লাভ করেছে ইরান।
-
তাবাস মরুভূমিতে ১৯৮০ সালের অপমানজনক পরাজয় থেকে শিক্ষা নিন
এপ্রিল ২৬, ২০২৩ ১৪:৪৩১৯৮০ সালে তাবাস মরুভূমিতে আমেরিকার কথিত ‘অপারেশন ঈগল ক্ল’ অপমানজনকভাবে পরাজিত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে ইরান বলেছে, ওই লজ্জাজনক পরাজয় থেকে আমেরিকার শিক্ষা নেয়া উচিত।
-
ইয়েমেনের যুদ্ধবিরতি এবং অবরোধ অবসানের প্রতি ইরানের সমর্থন রয়েছে
এপ্রিল ২৬, ২০২৩ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে।
-
আমেরিকাকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিল ইরানের আদালত
এপ্রিল ২৬, ২০২৩ ১৪:০৪২০১৭ সালে ইরানের জাতীয় সংসদ ভবন এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি (রহ)'র মাজারে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কয়েক কোটি ডলার আর্থিক ক্ষতিপূরণ দিতে আমেরিকাকে নির্দেশ দিয়েছে ইরানের একটি আদালত। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওই হামলায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই অর্থ দিতে হবে।