-
‘পাকিস্তানে শিয়া মুসলমান হত্যার অবসান হচ্ছেই না’
মার্চ ১৫, ২০২২ ১৪:২৩পাকিস্তানে শিয়া মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল (সোমবার) এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেছেন মজলিসে ওয়াহাদাতে মুসলিমিনের নেতারা।
-
বৈঠক করলেন চীন ও আমেরিকার শীর্ষ কর্মকর্তারা
মার্চ ১৫, ২০২২ ১৩:২৯ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে ইতালির রাজধানী রোমে আমেরিকা ও চীনের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা বৈঠক করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান ও চীনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়ান জেইচি এ বৈঠকে যোগ দেন।
-
রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির: 'মে' পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে
মার্চ ১৫, ২০২২ ১২:৫৮সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
কিয়েভে যাচ্ছেন ৩ দেশের প্রধানমন্ত্রী; রুশ অভিযান চলছে
মার্চ ১৫, ২০২২ ১২:৪৬ইউরোপীয় ইউনিয়নের তিন দেশের প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী যৌথভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে।
-
রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৫, ২০২২ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (মঙ্গলবার) ভোরে রাশিয়া সফরে গেছেন। আঞ্চলিক পরিস্থিতি এবং ভিয়েনা সংলাপ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে কথা রয়েছে।
-
হোসেনি দালানে হামলা: পরিকল্পনাকারীকে কেন আসামি করা হয়নি, প্রশ্ন বিচারকের
মার্চ ১৫, ২০২২ ১২:০৬বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান গ্রেনেড হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী নোমানকে কেন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি- সে বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে কোনও বক্তব্য দেননি বলে পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। একই সঙ্গে প্রতিবেদনে আরও কিছু অসঙ্গতির কথা তুলে ধরে আদালত বলেছেন, ‘তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন এবং চরমভাবে দায়িত্ব অবহেলার পরিচয় দিয়েছেন।’
-
আমেরিকা নীরব, নিন্দা জানালেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান
মার্চ ১৫, ২০২২ ১১:৩৫সৌদি আরবে সম্প্রতি একদিনে ৮১ জন কারাবন্দিকে মৃত্যুদণ্ড দেয়ার ঘটনায় মার্কিন সরকার সম্পূর্ণ নীরব থাকলেও জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাজতান্ত্রিক সৌদি আরবের সন্ত্রাসবাদ-বিরোধী আইনকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছেন।
-
পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলায় দু'জনের কারাদণ্ড, খালাস ৬
মার্চ ১৫, ২০২২ ১১:৩৫বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে ২০১৫ সালে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড এবং ছয় জনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের একজনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, অপর আসামিকে দেওয়া হয়েছে সাত বছর। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ছয়জনকে খালাস দেয় আদালত।
-
মোসাদ কেন্দ্রে হামলা সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত যা বললেন
মার্চ ১৫, ২০২২ ১০:৫৪ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই চালানো হয়েছে। তিনি বলেন, ইরানের নিরাপত্তা রক্ষার জন্য এই হামলা অত্যন্ত জরুরি ছিল।
-
ফোর্দো পরমাণু স্থাপনায় ইসরাইলি সাবোটেজ নস্যাৎ, ষড়যন্ত্রকারীরা আটক
মার্চ ১৫, ২০২২ ১০:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনায় জড়িত ষড়যন্ত্রকারীদের আটক করা হয়েছে।