-
ইউক্রেনে রুশ তৎপরতাই ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নে বাধা: টিলারসন
এপ্রিল ২৪, ২০১৭ ০৮:১৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দাবি করেছেন, তার ভাষায়, ইউক্রেনে রাশিয়ার তৎপরতা ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রোশেনকোর সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
-
মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে জাপানের মহড়া : ট্রাম্প-অ্যাবে-শি ফোনালাপ
এপ্রিল ২৪, ২০১৭ ০৭:৫১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। জাপানের নৌবাহিনী যখন মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে তখন এ ফোনালাপ করা হলো।
-
‘মাত্র এক আঘাতেই’ ডুবে যাবে কার্ল ভিনসন: উত্তর কোরিয়া
এপ্রিল ২৪, ২০১৭ ০১:৫৮উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরিয় উপদ্বীপগামী একটি বিমানবাহী মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী। উত্তর কোরিয়ার সরকারি মুখপত্র দৈনিক রডং সিনমুন এক সংবাদভাষ্যে লিখেছে, ইউএসএস কার্ল ভিনসন ‘মাত্র একটি আঘাতেই’ ডুবে যাবে।
-
কার্ল ভিনসনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপানি ডেস্ট্রয়ার
এপ্রিল ২৩, ২০১৭ ১৫:০৮মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপানের নৌবাহিনীর দুই ডেস্ট্রয়ার। পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে আজ(রোববার) এ মহড়া শুরু হয়েছে।
-
উত্তর কোরিয়ায় আটক হলো আরো এক মার্কিন নাগরিক
এপ্রিল ২৩, ২০১৭ ১২:৩২উত্তর কোরিয়া আরো এক মার্কিন নাগরিককে আটক করেছে এবং এ নিয়ে দেশটি তিন মার্কিন নাগরিককে আটক করল। ওয়াশিংটন-পিয়ংইয়ং উত্তেজনা যখন তুঙ্গে তখন একে আটক করা হলো।
-
আগ্রাসনের জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে: উত্তর কোরিয়া
এপ্রিল ২৩, ২০১৭ ১১:৩৭উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসনের জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ যখন কোরিয় উপদ্বীপের কাছে এগিয়ে চলেছে তখন এ হুমকি দেয়া হলো।
-
মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না: আলী শামখানি
এপ্রিল ২২, ২০১৭ ১৫:৫০মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে তার দেশ কোনো আলোচনা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি জোর দিয়ে বলেন, গোলযোগপূর্ণ এ অঞ্চলে আমেরিকা একই সঙ্গে বিচারক এবং তা বাস্তবায়নের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি এ মন্তব্য করেন।
-
মধ্যপ্রাচ্যে গোপন ঘাঁটি মেরামতে কোটি কোটি ডলার ব্যয় করছে আমেরিকা
এপ্রিল ২২, ২০১৭ ০৭:০৭আমেরিকা কোটি কোটি ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্যের একটি গোপন ঘাঁটির উন্নয়ন, সংস্কার এবং মেরামত করছে। এ কাজে তিন কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে বলে জানিয়েছে মার্কিন দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রিপস।
-
উ. কোরিয়ার দিকে ছুটে চলা কার্ল ভিনসনে নামার সময় এফ-১৮ বিধ্বস্ত
এপ্রিল ২১, ২০১৭ ১৯:২৩মার্কিন নৌবাহিনী আজ (শুক্রবার) বলেছে, বিমানবাহী রণতরী কার্ল ভিনসনে নামার চেষ্টা করার সময় একটি এফ-১৮ই যুদ্ধবিমান ফিলিপাইনের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। উত্তর কোরিয়ার কাছে মোতায়েনের জন্য এ বিমানবাহী রণতরী যখন ছুটে চলছে তখন ঘটনা ঘটেছে।
-
উ. কোরিয়া সীমান্তে সেনা এবং ভারি সামরিক যন্ত্রপাতি পাঠাচ্ছে রাশিয়া
এপ্রিল ২১, ২০১৭ ১১:৪৪রাশিয়া সেনা এবং ভারি যন্ত্রপাতি পাঠিয়েছে উত্তর কোরিয়া সীমান্তে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার যখন পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।