-
অঘোষিত সফরে পাকিস্তানে গেলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
এপ্রিল ১৭, ২০১৭ ১৪:১৮মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল এইচ আর ম্যাকমাস্টার আজ (সোমবার) অঘোষিত সফরে পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা কঠোর অবস্থান নিতে পারে বলে ঘোষণা করার একদিন পরে পাকিস্তান সফরে গেলেন তিনি।
-
কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ: উ. কোরিয়াকে হুমকি দিলেন পেন্স
এপ্রিল ১৭, ২০১৭ ১৩:২৬দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, পিয়ংইয়ং-এর প্রতি কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ হয়ে গেছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সব ধরনের পথ খোলা রয়েছে বলেও জানান তিনি।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন ধরণের বোমা ব্যবহার করেছে রাশিয়া!
এপ্রিল ১৬, ২০১৭ ০৬:৪৫সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে রাশিয়া নতুন ধরণের বোমা ফেলেছে বলে একটি খবরে দাবি করা হয়েছে। আরবি ওয়েবসাইট আল মাসদার নিউজের খবরে এ দাবি করা হয়েছে।
-
প্রথমবারের মতো ইউরোপে ঢুকল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহর
এপ্রিল ১৬, ২০১৭ ০৩:৪১আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫'র একটি বহর ইউরোপে ঢুকেছে। রাশিয়াকে ঠেকানোর লক্ষ্যে ন্যাটোর সামরিক মহড়ায় যোগ দিতে বহরটি ইউরোপে পাঠানো হয়।
-
আমেরিকাকে টপকে জ্বালানি তেল আমদানিতে বিশ্বে শীর্ষস্থানে চীন
এপ্রিল ১৬, ২০১৭ ০৩:২৯চীন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে গত মাসে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানিকারক দেশ আমেরিকাকে অতিক্রম করেছে চীন।
-
অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ইউরোপে মোতায়েন করবে আমেরিকা
এপ্রিল ১৫, ২০১৭ ১২:০২অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ইউরোপে মোতায়েন করবে মার্কিন বিমান বাহিনী। ন্যাটো বাহিনীর যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য এ বিমান মোতায়েন করা হবে।
-
সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে: আলজেরিয়া
এপ্রিল ১৫, ২০১৭ ১০:৫০সিরিয়ার বিমান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামরা জোর দিয়ে বলেছেন, সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে। গতকাল (শুক্রবার) আলজিয়ার্সে দেয়া এক বক্তৃতায় লামামরা সিরিয়ার সার্বভৌমত্ব এবং দেশটির বিষয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।
-
আমেরিকার পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে: উ. কোরিয়া
এপ্রিল ১৫, ২০১৭ ০৮:২৬উত্তর কোরিয়া আজ(শনিবার) বলেছে, আমেরিকা যদি দেশটির বিরুদ্ধে হামলার দুঃসাহস দেখায় তবে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। উত্তর কোরিয়ার ভাইস মার্শাল চো রিওং এ ঘোষণা দিয়েছেন।
-
মার্কিন ‘সব বোমার জননী’র থেকে ৪ গুণ শক্তিশালী রুশ ‘ফোয়্যাব’
এপ্রিল ১৫, ২০১৭ ০৮:০৩মার্কিন ‘মোয়্যাব’ বা এমওএবি নামে পরিচিত ‘সব বোমার জননী’র থেকে চারগুণ বেশি শক্তিশালী হলো রাশিয়ার ‘ফোয়্যাব’ বা ‘সব বোমার পিতা’ হিসেবে বোমা।
-
পরীক্ষামূলকভাবে নতুন পরমাণু বোমা নিক্ষেপ করেছে আমেরিকা
এপ্রিল ১৫, ২০১৭ ০৪:২৭মার্কিন বিমান বাহিনী মাধ্যাকর্ষণ শক্তিচালিত নতুন পরমাণু বোমার পরীক্ষা করেছে। বিমান এ বোমা সঠিকভাবে বহন করতে পারে কিনা তা খতিয়ে দেখার জন্য এ পরীক্ষা চালানো হয়েছে।