-
বাবুল মান্দাব প্রণালিতে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনায় ইয়েমেনের প্রতিক্রিয়া
মার্চ ০২, ২০১৭ ১৪:১৭ইয়েমেনের মাইয়্যুন বা পেরিম দ্বীপে আমেরিকা ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে। আমেরিকার সাথে এ নিয়ে সমঝোতা হয়েছে মিশর এবং আরব আমিরাতের। এ সমঝোতার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে ইয়েমেন সংসদ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থি। কারণ বাবুল মান্দাব প্রণালির কাছে তাজ প্রদেশের অন্তর্গত পেরিম দ্বীপটি ইয়েমেনের নিজস্ব ভূখণ্ড।
-
বিপজ্জনক হারে তলিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল অংশ
মার্চ ০২, ২০১৭ ০৮:১৩আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল অংশ বিপজ্জনক হারে তলিয়ে বা ডেবে যেতে শুরু করেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ থেকে পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।
-
ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ইরাকের নাম থাকছে না !
মার্চ ০১, ২০১৭ ১৪:৫৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদেরকে আমেরিকায় প্রবেশের ওপর যে বিতর্কিত নিষেধাজ্ঞা দিয়েছেন সেই তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়ার পরিকল্পণা করছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই দেশগুলো হল, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান।
-
ইউক্রেনে মার্কিন সমরাস্ত্র পাঠানোর সম্ভাব্য পরিণতি
মার্চ ০১, ২০১৭ ১২:১৮ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, ওয়াশিংটন এ কাজ করলে তা পূর্ব ইউরোপে আরেকটি বেদনাদায়ক ঘটনার সূচনা ঘটাতে পারে।
-
তিনি ভেবেছিলেন ‘ইরানি নাগরিক হত্যা করছেন’!
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১৪:২৩আমেরিকার ক্যানসাস অঙ্গরাজ্যে ভারতের দুই প্রযুক্তিবিদ এবং অন্য এক ব্যক্তিকে গুলি করার সময় অস্ত্রধারী হামলাকারী ভেবেছিলেন তিনি ‘ইরানি নাগরিক’ হত্যা করছেন। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক মার্কিন নৌবাহিনীর সাবেক সেনা ৫১ বছর বয়সী আদাম পুরিনটোন নিজে এ স্বীকারোক্তি করেছেন।
-
ট্রাম্প মার্কিন সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়িয়ে ৫৪ বিলিয়ন ডলার করবেন
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ০৫:৪৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাজেটে আমেরিকার সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়িয়ে ৫৪ বিলিয়ন ডলার করার প্রস্তাব দেবেন। প্রস্তাবিত অর্থ যোগানোর জন্য বিদেশি সহায়তাসহ শিক্ষা,বিজ্ঞান, দারিদ্র এবং পরিবেশের মতো গুরুত্বপূর্ণ খাত থেকে একই পরিমাণ অর্থ বরাদ্দ কমানো হবে বলে জানান হয়েছে।
-
সংকট ইউক্রেনে; টানাপড়েন মস্কো এবং ওয়াশিংটনে
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ১২:৪৯মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মিনস্কে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলার জন্য ইউক্রেন সরকার ও দেশটির পূর্বাঞ্চলে তৎপর সশস্ত্র বিদ্রোহীদের প্রতিও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার পূর্ব ইউক্রেনে মোতায়েন ইউরোপের পর্যবেক্ষক দলের ওপর হামলার পর এ আহ্বান জানানো হলো।
-
মধ্যপ্রাচ্যে প্রথম এফ-৩৫ মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ০৩:০৬মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করার কথা বিবেচনা করছে আমেরিকা। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে কাতারে এই জঙ্গিবিমান মোতায়েন করা হবে।
-
এবারে ফরাসি ঐতিহাসিককে মার্কিন বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে রাখা হলো
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৭:৪৪ফরাসি এক ঐতিহাসিককে আমেরিকার হিউস্টন আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে রাখার খবর পাওয়া গেছে। আটকের পর ওই ঐতিহাসিককে প্যারিসে ফেরৎ পাঠানোর হুমকি দিয়েছিলেন বিমানবন্দরের কর্মকর্তারা।
-
‘জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে যেতে পারে আমেরিকা’
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০৯:৫১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকাকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে প্রত্যাহার করে নেয়ার কথা বিবেচনা করছে। ট্রাম্প প্রশাসন মনে করে, এ পরিষদ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতপূর্ণ। মার্কিন গণমাধ্যম ‘পলিটিকো’ এ খবর দিয়েছে।