• ইরাকের মসুলে গণকবরে মাইন ও বোমার ফাঁদ পেতে রেখেছিল দায়েশ

    ইরাকের মসুলে গণকবরে মাইন ও বোমার ফাঁদ পেতে রেখেছিল দায়েশ

    মার্চ ২২, ২০১৭ ১৪:৩৪

    মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ বলেছে, ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী মসুলে শত শত বন্দিকে হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। পরে হতভাগ্যদের গণকবর দিয়েছে এবং দেশটিতে এ পর্যন্ত যেসব গণকবর পাওয়া গেছে এটি তার মধ্য বৃহত্তম। এছাড়া, আরো মানুষ হত্যার লক্ষ্যে গণকবরের স্থানটিতে মাইন এবং বোমার ফাঁদ পেতে রেখেছিল দায়েশ।

  • মসুলের পার্শ্ববর্তী আরো ৪ এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী

    মসুলের পার্শ্ববর্তী আরো ৪ এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী

    মার্চ ২০, ২০১৭ ০৭:১৯

    ইরাকের সরকারি বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের পার্শ্ববর্তী আরো চারটি এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের অংশ হিসেবে মিত্র বাহিনীর সঙ্গে অব্যাহত যৌথ অভিযানে এ সব এলাকা মুক্ত করা হয়।

  • ইরাক-সিরিয়ায় হামলা চালাতে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করল আমেরিকা

    ইরাক-সিরিয়ায় হামলা চালাতে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করল আমেরিকা

    মার্চ ১৬, ২০১৭ ০৭:৩২

    ইরাক এবং সিরিয়ায় হামলা চালানোর জন্য ৪০০ বিমান সেনাসহ কয়েকটি বি-৫২এইচ স্ট্রটোফোস্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে এসব মোতায়েন করা হয়।

  • মসুলের যুদ্ধ শেষ পর্যায় রয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী

    মসুলের যুদ্ধ শেষ পর্যায় রয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী

    মার্চ ১৫, ২০১৭ ০৫:৩৮

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, পশ্চিম মসুল মুক্ত করার লক্ষ্যে চলমান সামরিক অভিযান শেষ পর্যায়ে রয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে এক সংবাদে এ ঘোষণা দেন তিনি।

  • মসুলের রেল স্টেশন এবং বাস টার্মিনাল মুক্ত করল ইরাকি বাহিনী

    মসুলের রেল স্টেশন এবং বাস টার্মিনাল মুক্ত করল ইরাকি বাহিনী

    মার্চ ১৪, ২০১৭ ২০:৪৫

    ইরাকি বাহিনী উত্তরাঞ্চলীয় নগরী মসুলের রেল স্টেশন এবং বাস টার্মিনাল মুক্ত করেছে। নগরীর পশ্চিমাঞ্চলে এ বাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে এবং বড় মসজিদ অবরোধ করেছে।

  • দায়েশ পরবর্তী ইরাককে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্র: বাগদাদের প্রতিক্রিয়া

    দায়েশ পরবর্তী ইরাককে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্র: বাগদাদের প্রতিক্রিয়া

    মার্চ ১১, ২০১৭ ১৫:৩৪

    ইরাকের পার্লামেন্ট স্পিকার সালিম আল জাবুরি বলেছেন, বিদেশিদের মোড়লিপনা ও তার দেশকে বিভক্ত করার জন্য দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মহলের পরিকল্পনা বা ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া যায় না।

  • মসুলে ইরাকি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত: ২৫ দায়েশ নিহত

    মসুলে ইরাকি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত: ২৫ দায়েশ নিহত

    মার্চ ১১, ২০১৭ ০৫:৩১

    ইরাকের সরকারি বাহিনী মসুলে অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং আরো কিছু এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে ইরাকের সর্বশেষ শহর থেকে উৎখাতের এ যৌথ অভিযানে দেশটির সরকারি বাহিনীকে সঙ্গে রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা।

  • ইরাকে দায়েশের বেশিরভাগই সৌদি নাগরিক

    ইরাকে দায়েশের বেশিরভাগই সৌদি নাগরিক

    মার্চ ০৯, ২০১৭ ০৮:২১

    ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বেশিরভাগ সদস্য সৌদি আরবের নাগরিক। ইরাকের গোয়েন্দা সূত্র এ তথ্য দিয়েছে।

  • ইরাক-সিরিয়ায় লড়াইয়ের জন্য কুয়েতভিত্তিক বাহিনী গঠন করবে আমেরিকা

    ইরাক-সিরিয়ায় লড়াইয়ের জন্য কুয়েতভিত্তিক বাহিনী গঠন করবে আমেরিকা

    মার্চ ০৯, ২০১৭ ০৬:৩৭

    আমেরিকা কুয়েতভিত্তিক এক হাজার সেনার একটি বাহিনী গঠন করতে চাইছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের জন্য এ বাহিনীকে ইরাক ও সিরিয়ায় মোতায়েনে পরিকল্পনা করা হয়েছে।

  •  সিরিয়ায় দায়েশের অবস্থানে বিমান হামলা চলবে:  ইরাকি প্রধানমন্ত্রী

    সিরিয়ায় দায়েশের অবস্থানে বিমান হামলা চলবে: ইরাকি প্রধানমন্ত্রী

    মার্চ ০৮, ২০১৭ ১৫:৪১

    সিরিয়া এবং প্রতিবেশী দেশগুলোতে তৎপর তাকফিরি দায়েশের অবস্থানে তার দেশের সরকারি বাহিনী বিমান হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। তবে এর জন্য বাগদাদকে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে অনুমোদন দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।