-
মানবতার ভিত্তিতে কাশ্মিরে শান্তি ফেরানোর চেষ্টা করতে হবে: রবিশঙ্কর
নভেম্বর ২৪, ২০১৬ ১৩:৩৯ভারতে আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, ‘মানবতার ভিত্তিতে কাশ্মিরে শান্তি ফেরানোর চেষ্টা করতে হবে যাতে পুনরায় স্বর্গোদ্যান তৈরি হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে স্থায়ীভাবে শান্তি পুনঃস্থাপনের জন্য সকলকে একসঙ্গে আসতে হবে।’
-
কাশ্মিরিদের দিনের পর দিন উপেক্ষা করা হয়েছে: ইউসুফ তারগামি
নভেম্বর ২৪, ২০১৬ ০৮:৩৮জম্মু-কাশ্মিরের সিপিআই(এম) নেতা মুহাম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, ‘কাশ্মিরিদের দিনের পর দিন উপেক্ষা করা হয়েছে। তাদের দেয়া প্রতিশ্রুতি কোনোদিনই পালিত হয়নি। কয়েক যুগ ধরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিক্ষোভের মাধ্যমে।’ গতকাল (বুধবার) সিপিআই(এম) মুম্বাই শাখার উদ্যোগে আয়োজিত কাশ্মির বিষয়ক এক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি
নভেম্বর ২৩, ২০১৬ ০৯:৩৪জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কমপক্ষে ৩ টি এলাকায় ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়েছে। আজ (বুধবার) সকাল ৯ টা থেকে পাকিস্তানি সেনারা ভিমবের গলি, কৃষ্ণাঘাঁটি এবং নৌসেরা সেক্টরে ভারতীয় সেনাশিবির লক্ষ্য করে গুলি চালালে ভারতীয় সেনারাও পাক সেনা শিবির লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করছে।
-
জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাক বাহিনীর হামলায় ৩ ভারতীয় সেনা নিহত
নভেম্বর ২২, ২০১৬ ১৭:২৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা বরাবর মছিল সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছে। এদের মধ্যে এক জওয়ানের অঙ্গহানি করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে গত এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ভারতীয় সেনা জওয়ানের লাশ বিকৃত করার অভিযোগ উঠল।
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ গেরিলাসহ নিহত ৩
নভেম্বর ২২, ২০১৬ ০৯:৪২জম্মু-কাশ্মিরের বান্দিপুরায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে দুই গেরিলাসহ তিন জন নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে ওই ঘটনার পরে গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের সন্ধানে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আরো গেরিলা লুকিয়ে রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে আশঙ্কা করা হয়েছে।
-
কাশ্মিরে পাক সেনাদের গুলিতে বিএসএফের হেড কনস্টেবল নিহত, আহত ৩
নভেম্বর ২১, ২০১৬ ০৯:৫১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে বিএসফের এক সদস্য নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। রাই সিং (৪০) নামে নিহত ওই জওয়ান বিএসএফের হেড কনস্টেবল ছিলেন। হরিয়ানার রোহতকের বাসিন্দা রাই সিংয়ের নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
-
কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়: ফারুক আবদুল্লাহ
নভেম্বর ১৭, ২০১৬ ০৯:২১জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়।’ গতকাল (বুধবার) দলীয় সদর দফতর নওয়াই সুভতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
কাশ্মিরে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য নিহত
নভেম্বর ১৬, ২০১৬ ০৮:৫৫ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য নিহত হয়েছে। নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম মুহাম্মদ শফি। আজ (বুধবার) উত্তর কাশ্মিরের সোপোরে মারোয়ালের জঙ্গলে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ওই জওয়ান নিহত হয়।
-
সন্ত্রাস নয়, ভারত-পাকিস্তান বিবাদের মূলে কাশ্মির: আবদুল বাসিত
নভেম্বর ১৫, ২০১৬ ০৮:৪৩সন্ত্রাসবাদ নয়, কাশ্মির সমস্যাই ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত। গতকাল (সোমবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত ১ ভারতীয় জওয়ান
নভেম্বর ১২, ২০১৬ ১৬:৩১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরে পাক সেনাদের গুলিতে আজ এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ (শনিবার) কেরান সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হর্শিদ ভদোরিয়া(২৩) নামে এক জওয়ান নিহত হয়।