• রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র

    রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৯

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।

  • আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া

    আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৬

    ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে রাশিয়া সামরিক অভিযান আবার শুরু করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অভিযানের নির্দেশ দিয়ে শুক্রবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে মস্কোর পক্ষ থেকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কিয়েভ সে আহ্বানে সাড়া না দেয়ায় রুশ সেনাবাহিনীকে আবার তাদের অভিযান শুরু করতে বলা হয়েছে।

  • ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনা করছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫২

    ভিয়েনা সংলাপ থেকে একটি সম্ভাব্য চুক্তি বের করে আনার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমরা আন্তরিকতার সঙ্গে চুক্তির খসড়া পর্যালোচনা করছি; তবে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা তা নির্ভর করছে আলোচনার অন্য পক্ষগুলোর সদিচ্ছার ওপর।

  • জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া

    জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৭:০৬

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আজ (বুধবার) আরো বলেছেন, এটা স্পষ্ট জাতিসংঘ মহাসচিব পাশ্চাত্যের চাপের মুখে কাজ করছেন, তাদের পক্ষে কথা বলছেন।

  • প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাসহ পাশ্চাত্যের প্রতিক্রিয়া

    প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাসহ পাশ্চাত্যের প্রতিক্রিয়া

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৪:৪৯

    পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটো জোট।

  • আফগানিস্তানে আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

    আফগানিস্তানে আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

    ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৩:৩৮

    জাতিসংঘের মহাসচিব অন্থেনিও গুতেরেস আফগানিস্তানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ক্ষমতার শূন্যতা ব্যবহারে সন্ত্রাসীরা খুবই দক্ষ। তিনি আরো বলেছেন, আফগানিস্তান ছাড়াও আফ্রিকার কোনো কোনো দেশে সন্ত্রাসবাদের বিস্তার থেকে বোঝা যায় তারা ক্ষমতার শূন্যতার অপব্যবহার এবং দুর্বল বা নড়বড়ে সরকারকে উৎখাতে খুবই দক্ষ।

  •  ‘শেখ জাররাহ শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন'

    ‘শেখ জাররাহ শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন'

    ফেব্রুয়ারি ২১, ২০২২ ০৯:৫৮

    অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের জন্য যে ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে ইসরাইলের পক্ষ থেকে নেয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান বাড়াতে প্রস্তুত ইরান

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান বাড়াতে প্রস্তুত ইরান

    ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১১:০৩

    জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার দেশ বিভিন্ন উপায়ে আরো বেশি অবদান রাখতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ কমিটির বৈঠকের আগে ইরানি রাষ্ট্রদূত গতকাল (মঙ্গলবার) এই মন্তব্য করেন।

  • অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা আরোপ কার্যকর কোনো পন্থা নয়: জাতিসংঘের উপ মহাসচিব

    অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা আরোপ কার্যকর কোনো পন্থা নয়: জাতিসংঘের উপ মহাসচিব

    ফেব্রুয়ারি ১২, ২০২২ ১৭:৩২

    জাতিসংঘ যখন বিভিন্ন দেশকে শাস্তি দেয়ার জন্য নিষেধাজ্ঞা নামক অস্ত্র ব্যবহার করে আসছে তখন এ সংস্থার উপ মহাসচিব এ কথা স্বীকার করেছেন যে অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা আরোপ আসলে কার্যকর কোনো পন্থা নয়। রোজম্যারি দি কারলো বলেছেন, রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের অংশ হিসেবে নিষেধাজ্ঞার অপশন রাখা উচিত যাতে সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়।

  • ‘অর্থ চুরি’ আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ: তালেবান

    ‘অর্থ চুরি’ আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ: তালেবান

    ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:২০

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের সম্পদ জব্দ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ‘চুরি’ এবং ‘নৈতিক অবক্ষয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সুহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।