-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
জুলাই ১৬, ২০২০ ০৩:২৪মার্কিন সরকারের নয়া চীন বিরোধী পদেক্ষেপের প্রতিবাদ জানাতে বেইজিং-এ নিযুক্ত মার্কন রাষ্ট্রদূতকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার রাতে রাষ্ট্রদূত টেরি ব্র্যান্ডস্টাডকে তলব করে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ‘হংকং অটোনমি অ্যাক্ট-এর প্রতিবাদ জানানো হয়।
-
হিজবুল্লাহ সম্পর্কে মন্তব্যের জের: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে লেবানন
জুন ২৮, ২০২০ ১৫:১৬লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়াকে তলব করেছে বৈরুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি যেন কোনোরকম হস্তক্ষেপ না করেন।
-
আবারো তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরাক, সেনা প্রত্যাহারের দাবি
জুন ১৯, ২০২০ ০৪:১৯ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজকে আবারো তলব করেছে বাগদাদ সরকার। ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে সামরিক অভিযান চালানোর প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরাকের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বাগদাদ।
-
তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক
এপ্রিল ১৭, ২০২০ ০৫:৩৬বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি শরণার্থী শিবিরে তুর্কি ড্রোন হামলার প্রতিবাদে রাষ্ট্রদূত তলব করে বাগদাদ।
-
ট্রাম্পের ভিত্তিহীন মন্তব্যের প্রতিবাদ: সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান
মার্চ ১৪, ২০২০ ২০:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সম্প্রতি ইরানের সহযোগিতায় ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর হামলা হয়েছে।
-
ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
জানুয়ারি ১২, ২০২০ ২০:২৩ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইয়েরকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী তেহরানে বেআইনিভাবে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার মতো কূটনৈতিক শিষ্টাচার-বিরোধী আচরণের কারণে তাকে তলব করা হয়েছে।
-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:২২তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ শতকের গোড়ার দিকে আর্মেনিয়ায় তুরস্ক গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার প্রতিবাদে আঙ্কারায এ পদক্ষেপ নিয়েছে।
-
ব্রাজিলের কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিন
ডিসেম্বর ০৭, ২০১৯ ১৪:১৪ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে এবং সংসদ সদস্য এডুআরদো বোলসোনারো ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শন করার প্রতিবাদ জানাতে ব্রাজিলের একজন কূটনীতিককে তলব করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
নরওয়ের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান
নভেম্বর ২৭, ২০১৯ ০৬:০৭নরওয়ের একটি উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে পবিত্র কুরআন পুড়িয়ে দেয়ার প্রতিবাদে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। নরওয়েতে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় এরইমধ্যে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রচণ্ড সৃষ্টি হয়েছে।
-
ভারত ও আফগানিস্তানের কূটনীতিকদের তলব করল পাকিস্তান
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১৪:৪০ভারত ও আফগানিস্তান সীমান্তে আলাদা গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে ওই দুই দেশের কূটনীতিকদের তলব করেছে পাকিস্তান। দু’টি গুলিবর্ষণের ঘটনায় চার পাকিস্তানি সৈন্য ও একজন বেসামরিক নারী নিহত হয়েছেন।