-
নিরাপত্তা ক্ষেত্রে বিজাতীয় হস্তক্ষেপ সহ্য করা হবে না: ইরানি জেনারেল
অক্টোবর ০৯, ২০২২ ১৫:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা পরস্পরের পৃষ্ঠপোষক এবং জাতির নিরাপত্তা রক্ষায় তারা ফ্রন্ট লাইনে রয়েছেন। আজ (রোববার) খাতামুল আম্বিয়া (স.) বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-
ইরানে শত্রুদের অলীক কল্পনা বাস্তবায়িত হবে না: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ০৯, ২০২২ ০২:৫১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা ইরানের বিশ্ববিদ্যালয় ও স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের অলীক কল্পনাগুলোকে বাস্তবায়ন করতে চায়; কিন্তু ইরানের দূরদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক অবস্থানের কারণে তাদের সে কল্পনা কোনোদিন বাস্তবরূপ লাভ করবে না।
-
চবিতে চার দফা দাবি নিয়ে ছাত্র আন্দোলন অব্যাহত: যোগ দিয়েছেন শিক্ষকরাও
জুলাই ২২, ২০২২ ১৩:৩৯ছাত্রী হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ক্লাস বর্জন করে দফায় দফায় সমাবেশ মিছলসহ অবস্থান কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা। এ সব আন্দলনে শিক্ষকরাও যোগ দিচ্ছেন।
-
বাংলাদেশের বেসরকারি ২৩ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির আলটিমেটাম
জুলাই ১৪, ২০২২ ১২:১৮বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সর্বোচ্চ ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ থেকে ২৫ বছর পেরিয়ে যাবার পর এখনো স্থায়ী ক্যাম্পাসে যায়নি। অনেকেই রাজধানীর বাইরে নামকাওয়াস্তে ক্যাম্পাস স্থাপন করে রাজধানীতেই তাদের মূল শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া, অবৈধভাবে একাধিক ক্যাম্পাস পরিচালনা করছে পাঁচটি বিশ্ববিদ্যালয়।
-
মুসলিম দেশগুলো ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলতেও ইচ্ছুক নয়: সর্বোচ্চ নেতা
এপ্রিল ২৬, ২০২২ ১৯:৪৮ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় মুসলিম সরকারগুলোর সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইফতারপূর্ব এক বৈঠকে তিনি এ সমালোচনা করেন।
-
ইরানের সুপার কম্পিউটারের সেবার পরিধি বাড়ানো হচ্ছে
এপ্রিল ২১, ২০২২ ১১:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৈরি সুপার কম্পিউটার 'সিমোর্গ' ভালোভাবে কাজ করছে। প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সেবা দেওয়া হচ্ছে। এখন এর পরিধি আরও বাড়ানো হচ্ছে। আরও কয়েকটি নতুন খাতকে এই সুপার কম্পিটারের মাধ্যমে সেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
-
বাংলাদেশে দেড় বছর পর খুলল বিশ্ববিদ্যালয়: জবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা
অক্টোবর ১৭, ২০২১ ১৩:০৪বাংলাদেশের রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফুল এবং কলম দিয়ে সাদর সম্ভাষণ জানাতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতা-কর্মীরা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মেহেদী হাসান হিমেল এবং শাহরিয়ার হোসেন।
-
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়া সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২১:৩১১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
-
রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে নির্বিচার গুলিতে নিহত ৮, আহত ১৯
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৪:২৭রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গুলিতে অন্তত আট ব্যক্তি নিহত ও ১৯ জন আহত হয়েছে। রাশিয়ায় বড় ধরনের অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক শিক্ষার্থী গুলি ছুড়েছে।
-
আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৬:৪২আফগান নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। আফগানিস্তানের কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে।