-
খালেদা জিয়ার উদ্দেশে কাদেরের বক্তব্য ভয়াবহ ইঙ্গিত বহন করে: রিজভী
এপ্রিল ২০, ২০১৮ ০৮:৪৬বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ভয়াবহ ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
বাংলাদেশ এখন মিথ্য ও প্রতারণার রোল মডেল: বিএনপি মহাসচিব
এপ্রিল ১৯, ২০১৮ ১৪:২৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ এখন আর উন্নয়ন নয়, মিথ্য ও প্রতারণার রোল মডেল। বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে, প্রতারণা করে।"
-
দ্রুত প্রজ্ঞাপন না হলে বিশ্বাস করি না প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছেন: খন্দকার মোশাররফ
এপ্রিল ১৩, ২০১৮ ১২:৪৩ঘোষণা অনুযায়ী সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলের প্রজ্ঞাপন দেখতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার অভিমত, দ্রুত এ সংক্রান্ত প্রজ্ঞাপন না হলে বিশ্বাস করা যায় না প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছেন।
-
একনায়কতন্ত্রের তালিকায় বাংলাদেশ: ফখরুল বললেন লজ্জাজনক
মার্চ ২৪, ২০১৮ ১৪:৩২বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রতিফলন এবং দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে বিএনপি।
-
গণতন্ত্রহীন অবস্থায় উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন: মওদুদ
মার্চ ২৩, ২০১৮ ১৬:৪৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় থাকলে আরও সাত থেকে আট বছর আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
-
অবৈধ ক্ষমতার চেয়ারে উইপোকা ধরেছে: প্রধানমন্ত্রীকে সতর্ক করল রিজভী
মার্চ ২২, ২০১৮ ১৫:৩০বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করে বলেছেন, আপনার অবৈধ ক্ষমতার মখমলের চেয়ারের চারপায়ে যে উইপোকা ধরেছে সেটি আপনি টের পাচ্ছেন না। পতন কিন্তু বলে কয়ে আসে না। উত্তরের কালবৈশাখী ঝড়ের মতো কখন যে গদি উল্টে যাবে তা অনুধাবণ করতে পারছেন না।
-
খালেদা জিয়াকে ছাড়া কোনোভাবেই নির্বাচন নয়: নির্বাচনে যেতে বিএনপি'র চার শর্ত
মার্চ ১৮, ২০১৮ ১৭:২৯বাংলাদেশে খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন ‘হতে দেওয়া হবে না’ - এমন ঘোষণা পুনর্ব্যক্ত করে বিএনপি নির্বাচনে যেতে চারটি শর্ত দিয়েছে। শর্ত চারটি হচ্ছে-নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া, নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর মধ্যে শেষের তিনটি দাবী পুরনো দাবী।
-
খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: নজরুল
মার্চ ১৫, ২০১৮ ১৩:৫১বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
-
খালেদা জিয়ার জামিন স্থগিত সরকারের ইচ্ছার প্রতিফলন: ফখরুল
মার্চ ১৪, ২০১৮ ১৬:০৬বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়া যেন দ্রুত কারাগার থেকে বের হতে না পারেন, সে জন্য ছলচাতুরী করছে সরকার। এমনকি তাঁকে ওকালতনামায় পর্যন্ত সই করতে দিচ্ছে না।
-
ছাত্রদল নেতা মিলনকে রিমান্ডে নিয়ে হত্যা করা হয়েছে: ফখরুলের অভিযোগ
মার্চ ১৩, ২০১৮ ১২:৪৩ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ও তেজজাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।